1 Answers
মানব স্বাস্থ্য ও পরিবেশের সর্বনিম্ন ক্ষতি করে বা কোনো ক্ষতি সাধন না করে স্বল্প খরচে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাঙ্খিত উৎপাদ তৈরিই Green Chemistry এর মূল লক্ষ্য।
নীতিমালা:
১. বর্জ্য নিবারন: কল-কারখানায় উৎপাদিত বর্জ্য পরিষ্কার করার পরিবর্তে বর্জ্য যাতে উৎপন্ন না হয় এ লক্ষ্যকে সামনে রেখে বিক্রিয়া ডিজাইন করতে হবে।
২. পারমানবিক মিতব্যায়িতা: উৎপাদ গঠন সংশ্লিষ্ট বিক্রিয়া এমন হতে হবে যাতে সর্বোচ্চ পরিমান বিক্রিয়ক বিক্রিয়া করে সর্বোচ্চ উৎপাদ গঠন করে।
৩. কম ঝুঁকিপূর্ণ পদার্থ সংশ্লেষণ: শিল্প-কারখানায় সংশ্লেষণ পদ্ধতি এমন হওয়া উচিত যাতে কম ক্ষতিকর পদার্থ উৎপন্ন হয়।
৪. নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার: শিল্প-কারখানায় এমন কাঁচামাল ব্যবহার করা উচিত যা নবায়নযোগ্য ।
৫. প্রভারন: বিক্রিয়ায় সুনির্দিষ্ট এবং উপযুক্ত প্রভাবক ব্যবহার করতে হবে যাতে কম সময়ে অধিক উৎপাদ পাওয়া যায়।