1 Answers

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) হচ্ছে ভবিষ্যত বৈশ্বিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কিছু লক্ষ্যমাত্রা, যা জাতিসংঘ প্রণয়ন করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহের (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস) মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যাওয়ার পর, সেগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। ২৫-২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক UN Sustainable Development Summit এ বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনার মধ্যমে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের বিষয়বস্তু ছিলো Transforming our world: The 2030 Agenda for Sustainable Development. এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) মূল লক্ষ্য হলো ১৭টি। এর প্রধান পাঁচটি লক্ষ্য হলোঃ ১. দারিদ্র্য নির্মূল: ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা ।

5 views

Related Questions

শীর্ষ প্রবাসী জায় অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম হলেও গত বছর প্রবাসী আয়ে কোনো প্রবৃদ্ধি হয়নি বরং অনেক কমেছে। প্রবাসী জায়ের এই অধোগতি অব্যাহত থাকলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখা দেবে। কারণ অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের মতো। প্রবাসী আয় কমে যাও পেশনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়া। এটাই মূল কারণ হয়ে থাকে, তাহলে প্রবাসী আয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। পাশাপাশি আমাদের বিকল্প জনশক্তির বাজার খুঁজতে হবে। প্রবাসী আয় কমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের অদক্ষতাও একটি বড় কারণ। ফলে জনশক্তির নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশ যৌ লক্ষ শ্রমিক পাঠানোর দিকেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সম শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। (Translate into English)
1 Answers 7 Views
আধুনিক সময়ে বিজ্ঞাপন একটি বিশেষ ধরনের কাজে পরিণত হয়েছে। আজকের ব্যবসা-প্রধান বিশ্বে, যোগান চাহিদার চেয়ে অনেক বেশি। বর্তমানে নিজেদের নির্দিষ্ট পণ্যটির কেনায় ভোক্তাকে প্ররোচিত করার জন্য একই পণ্যের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাঝে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। ভোক্তাকে সবসময় তাদের পণ্যের নাম ও গুণগত মান স্মরণ করিয়ে দিতে হয়। তারা বিজ্ঞাপনের মাধ্যমে এ কাজটি করে থাকে। উৎপাদনকারী পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ও পোষ্টারের মাধ্যমে প্রচারকার্য চালিয়ে থাকে। প্রক্রিয়াজাতকারীরা বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। আমরা একটি নির্দিষ্ট পণ্য ক্রয় করে থাকি, কারণ আমরা মনে করি সেটি সেরা। (Bangla to English)
1 Answers 5 Views