1 Answers

চতুর্থ শিল্প বিপ্লব


বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লব অন্যতম একটি বিষয়। "চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার  স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। আজকের যুগের ডিজিটাল বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। ইন্টারনেটের আর্বিভাবে তৃতীয় শিল্পবিপ্লবের পর তথ্যপ্রযুক্তির বাধাহীন ব্য মাধ্যমে গোটা বিশ্বের জীবন প্রবাহের গতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট অব থিংকিং (আইওটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে যেটি কিনা মানব সম্পদের বিকল্প হিসেবে কাজ করবে। এই ডিজিটাল বিপ্লবের ছোয়ায় উৎপাদন ব্যবস্থার ঘটবে অকল্পনীয় পরিবর্তন। যেখানে উৎপাদনের জন্য মানুষকে যন্ত্র চালাতে হবেনা, বরং যন্ত্র সংক্রীয়ভাবে কর্ম সম্পাদন করবে এবং এর কাজ হবে আরও নিখুঁত ও নির্ভূল চিকিৎসা, যোগাযোগ প্রকাশনা ইত্যাদি ক্ষেত্রেও এর প্রভাব হবে অত্যন্ত জোরানো। বাংলাদেশে এই বিপ্লবের সুযোগ গ্রহন করতে হলে আগাম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি আইএটি ব্লকচেইন ও রোবটিক্স ইত্যাদির কৌশলগত পরিকল্পনা করতে হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর এজন্য প্রয়োজন হবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। বাংলাদেশে বর্তমানে তরুদের সংখ্যা ৪ কোটি ৭৬ লাশ যা মোট জনসংখ্যার ৩০%। বাংলাদেশের ক্ষেত্রে আগামী ৩০ উৎপাদনশী থাকবে। বাংলাদেশের জন্য ৪র্থ শিল্প বিপ্লবের সুফল ভোগ করার এটাই সব থেকে বড় হাতিয়ার। জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানতসম্পদই হবে বেশি মূল্যবান। ৪র্থ শিল্প বিপ্লবের ফলে বিপুল পরিমাণ মানুষ চাকরি হারালেও এর বিপরীতে সৃষ্টি হবে নতুন ধারার নানাবিধ কর্মক্ষেত্র। এই বিপ্লবের ফলে দেশের মানুষের আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে জীবন মান বাড়বে। এছাড়া মানুষ তার জীবনকে বেশি মাত্রায় প্রযুক্তি নির্ভর করবে। আমদানি - রপ্তানি প্রক্রিয়া সহজ থেকে সহজতর হবে। ফলে বহিবিশ্বের আধুনিক জীবন ও জীবিকার উপকরণ দ্রুত পৌঁছে যাবে মানুষের হাতে। দেশে বর্তমানে সাড়ে ছয় লাদের বেশি তরুণ তরুণী অনলাইনে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করছে। দেশিয় হার্ডওয়ার, সফটওয়্যার রপ্তানির হার দিন দিন বেড়েই চলেছে এবং এর বাজার সামে অনলাইন প্লাটফর্মকে পুঁজি করে কর্মসংস্থানকারীদের চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গী করতে দেশের সাবমেরিন ক্যাবলের সক্ষমতাকে আরও বাড়াতে হবে। পাশাপাশি দেশের নির্মিত ও নির্মাণাধীন হাইটেক পার্কগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
চতুর্থ শিল্প বিপ্লব সমাজে বৈষম্য তৈরি করতে পারে। যেমন কম দক্ষতা, কম বেতন কম কাঠামো বনাম উচ্চ দক্ষতা, উচ্চ কাঠামো অর্থনৈতিক বিভাজন সৃষ্টি করবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের  প্রস্তুত থাকতে হবে। তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ, ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মধ্যে অব্যাহত যোগাযোগ রক্ষা করতে হবে। প্রতিনিয়ত প্রযুক্তি গুলো আপডেট করার পাশাপাশি প্রযুক্তির নিরাপত্তা ঝুঁকি আপডেটের মাঝে সমন্বয় সাধনের জন্য কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লব পুরো জীবনব্যবস্থাকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির সঙ্গে মানুষ প্রকৃতি এবং সমাজের সম্পর্ক বৃহল রূপান্তর হতে পারে।

6 views

Related Questions

প্রস্তাবিত পদ্মা সেতুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি। ব্যবসায়ীরা ভবিষ্যতের কথা মনে রেখে সেতু প্রকল্প এলাকার কাছাকাছি জমি কিনছেন। প্রকল্প সংলগ্ন এলাকাগুলোতে ইতোমধ্যে বেশ কিছু ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যবসায়ীদের ধারণা, পদ্মা সেতু নির্মাণ হলে এবং গ্যাস সংযোগ নিশ্চিত হলে সেতু সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনের ধুম পড়ে যাবে। পদ্মা সেতু কথা মনে রেখে পাঁচ বছর আগে থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শিল্প স্থাপনের তোড়জোড় শুরু হয়। প্রস্তাবিত পদ্মা সেতুর সম্ভবনাকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইতোমধ্যে যেসব শিল্প স্থাপিত হয়েছে তার বদৌলতে মোট দেশজ উৎপাদন ১.২ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।  (Bangla to English)
1 Answers 6 Views
Translation: প্রায় সাড়ে ১৫ ঘণ্টা উড়ে 'অচিন পাখি' (নতুন ড্রিমলাইনার) ২৪ ডিসেম্বর রাত ৮টা ১৯ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্ত H জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে 'অচিন পাখিকে' ওয়াটার গান স্যালুট জানানো হয়। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে মোট ২৯৮টি আসন রয়েছে যার মধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনোমিক শ্রেণী ও ২৪৭ টি ইকোনোমি শ্রেণীর আসন। ২০১৯ সালের সেপ্টেম্বরে বিমান বহরে বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ট্রিমলাইনার 'রাজহংস' উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ বছরেই ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দিয়েছিলেন। তিনিই এ দুটি উড়োজাহাজের নাম দেন 'সোনার তরী' ও 'অচিন পাখি'। এর মধ্যে 'সোনার তরী' দেশে পৌছায় গত ২১ ডিসেম্বর বিকেলে। আর দ্বিতীয় ড্রিমলাইনার বিমানটি বুঝে পেল ২৪ ডিসেম্বর। বিমানের বহরে এখন দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ আছে। ২৯৮ আসনের ৭৮৭-৯ ড্রিমলাইনার একবার জ্বালানি নিয়ে ১৩ হাজার ৯৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। পুরনো উড়োজাহাজগুলোর তুলনায় এই ড্রিমলাইনারের জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ ২৫ শতাংশ কম হবে। (Bangla to English)
1 Answers 4 Views
বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে। বড় হওয়ার পেছনে কাঠামোগতভাবে একসময়ে কৃষির অবদান সবচেয়ে বেশি থাকলেও বর্তমানে সেই চিত্রে পরিবর্তন এসেছে। কৃষির জায়গাটি দখল করে নিয়েছে সেবা ও শিল্প খাত। গত পাঁচ বছরের সরকারি তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশের অর্থনীতিতে ধারাবাহিকভাবে অবদান বাড়িয়ে চলেছে উৎপাদন শিল্প । অর্থনীতিকে বড় করতে এ খাতই এখন মূখ্য ভূমিকা রাখছে। কৃষিনির্ভর অর্থনীতির কাঠামো বদলাতে শুরু করে আশির দশকের মাঝামাঝি সময়ে। মূলত পোশাক খাতের সংযোগ হিসেবে গড়ে ওঠে অনেক শিল্প। এছাড়া ভৌত অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় পোশাক খাতের পাশাপাশি বেশকিছু ভারী শিল্পেও গড়ে উঠতে থাকে। আর এভাবেই অর্থনৈতিক কাঠামোতে জায়গা করে নিতে শুরু করে উৎপাদন খাত। (Translate into English)
1 Answers 8 Views