1 Answers
বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য
ভূমিকা
সংস্কৃতিকে আমরা সহজ কথায় ‘কৃষ্টি’ বা ‘কালচার’ বলতে পারি। কৃষ্টি অর্থ কর্ষণ করা বা চাষ করা।
বাংলাদেশের সংস্কৃতি
সংস্কৃতি হলো প্রবহমান জীবনের মূলধারা। প্রত্যেক দেশ ও জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে। তেমনি বাংলাদেশেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতির নাম লোকসংস্কৃতি।
বাংলাদেশের লোকসংস্কৃতি
লোকসংস্কৃতিকে এক কথায় গ্রামবাংলার সংস্কৃতি বলা যায়। এই সংস্কৃতির সহজে পরিবর্তন হয় না। বিদেশি, পশ্চিমা ও নগর সংস্কৃতির প্রভাব এখানে খুব কমই পড়ে। যদি বাংলাদেশের লোকসংস্কৃতিতে পশ্চিমা উলঙ্গ সংস্কৃতি প্রবেশ করে, তাহলে সংস্কৃতির অবক্ষয় ঘটে।
সংস্কৃতি অবক্ষয় প্রতিরোধের উপায়
পশ্চিমা সংস্কৃতি, ও ভারতীয় সংস্কৃতি প্রতিরোধের ক্ষেত্রে ভালো উপায়গুলো হলো-
- ঔপনিবেশিক মনোভাব থেকে বেরিয়ে এসে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ বন্ধ করতে হবে।
- বিদেশি সংস্কৃতির মোকাবিলায় দেশিয় সংস্কৃতিকে আরো বেশি যুগোপযোগী ও প্রাসঙ্গিক করে তুলতে হবে।
- দেশিয় সংস্কৃতি রক্ষায়, ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে।
- সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়িয়ে বাঙালি মুসলিম সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে হবে।
উপসংহার
প্রতিটি জাতির জন্য তার সংস্কৃতি, সমাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সংস্কৃতি হল সমাজের প্রত্যক্ষ প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিকশিত করতে হবে।