1 Answers

উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশঃ চ্যালেঞ্জসমূহ ১৯৬০ সালে প্রথম আলোচনায় আসে স্বল্পোন্নত দেশের ধারণা। সর্বপ্রথম ১৯৭১ সালের ১৮ নভেম্বর জাতিসংঘের এক প্রস্তাবের মাধ্যমে LDC গ্রুপ গড়ে ওঠে। ১৯৭১ সালে ২৫টি দেশ নিয়ে প্রথম LDC তালিকা প্রকাশ করা হয়। ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয়। বর্তমানে বিশ্বের ৪৭টি দেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে।

LDC থেকে যেভাবে উত্তরণঃ স্বল্পোন্নত দেশের উত্তরণের সূচকগুলো হচ্ছে তিন বছরের গড় মাথাপিছু মোট জাতীয় আয় (GNI), পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও স্বাক্ষরতার হারের সমন্বয়ে তৈরি হারের সমন্বয়ে তৈরি মানব সম্পদ সূচক (HAI) এবং প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বেরও পর ভিত্তি করে তৈরি আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI). একটি দেশ যেকোন দুটি সূচক অর্জন করতে পারলে, সে দেশটি LDC থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। তবে কোন দেশ ইচ্ছা করলে শুধু মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতেও LDC থেকে বেরিয়ে আসার আবেদন করতে পারে। সেক্ষেত্রে ঐ দেশটির মাথাপিছু জাতীয় মূল্যায়নের বছরে নির্ধারিত প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ, অর্থাৎ ২,৪৬০ মার্কিন ডলার বা তার বেশি হতে হবে ।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ২০১৮ সালের মানদণ্ড

উত্তরণের মানমাথাপিছু আয়মানব সম্পদঅর্থনৈতিক ভঙ্গুরতা
জাতিসংঘের হিসাবে১২৩০ ডলার৬৬ বা এর বেশি৩২ বা এর কম
বাংলাদেশ১২৭৪ ডলার৭৩.২২৫.২
বিবিএসের হিসাবে বাংলাদেশ১২৭১ ডলার৭২.৯২৮.৮

বাংলাদেশের উত্তরণঃ বাংলাদেশই প্রথম LDC ভুক্ত দেশ, যে তিনটি সূচকেই জাতিসংঘের শর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। জাতিসংঘের দ্যা কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (CDP) এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ৯- ১২ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সফর করে সদর দপ্তরে যে প্রতিবেদন জমা দেয়, তাতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার তিনটি শর্তই বাংলাদেশ পূরণ করে। এ প্রেক্ষাপটে জাতিসংঘের সহযোগী সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আওতাধীন উন্নয়ন নীতি কমিটির (CDP) ২০তম ত্রিবার্ষিক বৈঠকে ১৬ মার্চ ২০১৮ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে প্রাথমিক স্বীকৃতিপত্র লাভ করে। এরপর ২০২১ সালে CDP দ্বিতীয় পর্যালোচনা করবে। সবশেষে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ পর্যালোচনা করবে। সবশেষে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ LDCs থেকে বাংলাদেশকে উত্তরণের অনুমোদন দিবে। এরপর আরও ৬ বছর পর্যাবেক্ষণে থাকবে বাংলাদেশ ।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণঃ বাংলাদেশের সম্ভাবনা বা সুবিধাঃ যেসব সুবিধা পেতে পারে, সেগুলো হলোঃ
১. উদ্যোক্তাদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি হবে। এর ফলে দেশের অভ্যন্তরে ছোট-বড় লক্ষাধিক উদ্যোক্তার মনোভাব পরিবর্তন হবে। এতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) গতি আসবে। 
২. বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এত অন্যান্য দেশের সাথে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
৩. বিশ্বায়নের ফলে উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে করে দেশীয় পণ্যে বৈচিত্র্য আসবে। এতে দক্ষ শ্রমিক ও উদ্যোক্তা তৈরি হবে।
৪. অভ্যন্তরীণ বাজার বাড়বে, এতে করে নতুন ভোক্তা তৈরি হবে । ৫. উল্লিখিত কারণে দেশে বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত হবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, যা অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠতে সাহায্য করবে।

এছাড়া বাংলাদেশ ২০২৪ সালে LDCs থেকে বেরিয়ে গেলেও ২০২৭ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের Everything but Arms উদ্যোগের আওতায় পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে। বাংলাদেশ মানবাধিকার ও শ্রমঅধিকার, পরিবেশ ও সুশাসন বিষয়ে ইউ'এর শর্ত পূরণ করলে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা পাবে।

চ্যালেঞ্জসমূহঃ বাংলাদেশ উন্নয়নশীল দেশ উত্তরণ ঘটলে প্রথম প্রভাব পড়বে রপ্তানি খাতে। উত্তরণে সীমা শেষ হওয়া মাত্র উন্নত দেশগুলো থেকে পাওয়া চলমান সুবিধাগুলো স্থগিত হয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে রপ্তানিতে। যার ফলে বাংলাদেশকে অন্য দেশের সাথে প্রতিযোগিতা করতে হবে। LDCs দেশগুলোর তুলনায় ১০০ টাকার রপ্তানিতে ৬.৭% হারে বেশি শুল্ক প্রদাণ করতে হবে। UNCTAD এর এক জরিপে দেখা যায়, রপ্তানি ৫.৫% থেকে ৭.৫% পর্যন্ত কমে যেতে পারে।

দ্বিতীয় সম্ভাব্য ঝুঁকি বা চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বের উন্নত দেশ ও দাতা সংস্থাগুলোর কাছ থেকে বাংলাদেশ যে সহজ শর্তে ও কম সুদে ঋণ পেত তা বন্ধ হবে। ঋণের জন্য উচ্চ হারে সুদ দিতে হবে। এতে করে বিভিন্ন বিদেশি প্রকল্পে খরচ বেড়ে যাবে, যা বাংলাদেশের জন্য নতুন করে ঝুঁকি বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে হবে। এতে নতুন উদ্যোক্তা তৈরি হবে। সেই সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অভ্যন্তরীণ চাহিদা বা বাজার তৈরি করতে হবে। তাহলেই বাংলাদেশ এক সময় উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হবে।

5 views

Related Questions

শীর্ষ প্রবাসী জায় অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম হলেও গত বছর প্রবাসী আয়ে কোনো প্রবৃদ্ধি হয়নি বরং অনেক কমেছে। প্রবাসী জায়ের এই অধোগতি অব্যাহত থাকলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখা দেবে। কারণ অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের মতো। প্রবাসী আয় কমে যাও পেশনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়া। এটাই মূল কারণ হয়ে থাকে, তাহলে প্রবাসী আয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। পাশাপাশি আমাদের বিকল্প জনশক্তির বাজার খুঁজতে হবে। প্রবাসী আয় কমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের অদক্ষতাও একটি বড় কারণ। ফলে জনশক্তির নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশ যৌ লক্ষ শ্রমিক পাঠানোর দিকেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সম শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। (Translate into English)
1 Answers 7 Views
অর্থনীতির সব সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। রপ্তানি, রেমিট্যান্স, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ সব ক্ষেত্রেই নিন এ উন্নতি হচ্ছে। কৃষি ও খুদে খাতে প্রচুর অর্থায়ন ঘটছে। এর ফলে দেশীয় চাহিদা ও বাজার যেমন বেড়েছে, তেমান সরবরাহ বেড়েছে। দেশের মানুষের ঘুরে দাড়ানোর শক্তি বরাবরই দৃশ্যমান। মাঝে-মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা হলেও গত এক ধরে গড়ে ৬.১৪ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন দেশের অগ্রগতিরই প্রমাণ। অতি দারিদ্র্যের হার কমানোর ক্ষেত্রে আমরা এখন বেশি এগিয়ে। এই হার প্রায় ১২ শতাংশে নেমে এসেছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটিকে ৭ শতাংশে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি অর্জনে মাথাপিছু আয় বাড়ানোর বিকল্প নেই। সে জন্য অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে এবং এসডিজি বাস্তবায়নের রোডম্যাপ আমরা তৈরি করেছি, তার আলোকে সবাইকে নিয়ে সম্মিলিত জাতীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে। আর ফু হলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। (Translate into English)
1 Answers 6 Views
"আমার বাংলার সভ্যতা, আমার বাঙালি জাতি এ নিয়ে হল, বাঙালি জাতীয়বাদ। বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার আকাশ-বাতাস, বাঙালির রক্ত দিয়ে গড়া, বাংলার জাতীয়তাবাদ। আমি গণতন্ত্রে বিশ্বাসী, জনসাধারণের ভোটের অধিকারকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সমাজতন্ত্রে, যেখানে শোষণহীন সমাজ থাকবে। শোষকশ্রেণী আর কোনদিন দেশের মানুষকে শোষণ করতে পারবে না, সেই জন্যই অর্থনীতি হবে সমাজতান্ত্রিক। আর হবে ধর্ম-নিরপেক্ষতা, ধর্ম-নিরপেক্ষতা মনে ধর্মহীনত্য নয়। হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, খৃষ্টান-বৌদ্ধ যে যার ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না, বাংলার মানুষ এটা চায় না। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না। যদি কেউ ব্যবহার করে, তাহলে বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যাত করবে, এ বিশ্বাস আমি করি। এখানে ধর্মের নামে ব্যবসা চলবে না। ” (Translate into English)
1 Answers 6 Views
প্রত্যেক জাতির বিশেষ কতকগুলো দিন থাকে যার মর্যাদা ও গুরুত্ব অত্যধিক। জাতির অগ্রগতি ও চেতনার পেছনে সেসব কাজ করে। স্বাধীনতা দিবস তেমনি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। স্বাধীনতা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে জাতি পরাধীন সে জাতির কোন গৌরব নেই। স্বাধীনতা জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলে। তাই জাতির জীবনে স্বাধীনতার সীমাহীন গুরুত্ব রয়েছে। যে দিবসটিতে স্বাধীনতা অর্জিত হয়েছিল সে দিনকে তাই স্মরণ করে জাতীয় জীবনে তা প্রেরণা অনুভব করা হয়ে থাকে।আমাদের জাতীয় জীবনেও স্বাধীনতা দিবসের অবদান ও অপরিসীম গুরত্ব বিদ্যমান রয়েছে। এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এর জন্য বহু ত্যাগ আমাদের স্বীকার করতে হয়েছে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল বলে এই দিনই আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেই মহান দিনের কথা স্মরণ করেই প্রতি বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়। আমাদের জাতীয় জীবনে স্বাধীনতা দিবসের সীমাহীন তাৎপর্য অনুসরণ করে থাকি। পরাধীনতা আর শোষণের যাতনা থেকে আমরা এই দিনে মুক্তি পেয়েছিলাম। স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য বাঙালির সংগ্রাম এই দিনে শুরু হয়েছিল। স্বাধীনতা দিবসে তাই আমাদের মর্যাদা নতুন করে উপলব্ধি করার সময়। নিজেদেরও চেনার সুযোগ নিয়ে আসে এই দিনটি।জাতীয় জীবনের কর্তব্য সম্পর্কেও এই দিন সচেতন হওয়া যায়। স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা রক্ষা করতে হলে তার জন্য উপযুক্ত হয়ে আমাদের তৈরি হতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। তাই নিজেদের সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে উঠার মাধ্যমে সংগ্রামের সাফল্য নির্ভর করে। সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠার জন্য স্বাধীনতা দিবস আমাদের কর্তব্য-সচেতন করে। স্বাধীনতা দিবস আমাদের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়-নতুন করে শপথ নেবার সুযোগ আনে স্বাধীনতা দিবস । (Translate from Bangla to English)
1 Answers 9 Views
দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। আর এ সুযোগে একটি চক্র গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে অনেক সাধারণ গ্রাহক পণ্য কিনে নানাভাবে প্রতারণা শিকার হচ্ছেন। বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করা এবং করলেও নিম্নমানের পণ্য সরবরাহ করার ঘটনা প্রায়ই ঘটছে। অনলাইনে প্রতারণার শিকার হলে ও বিষয়ে সংশ্লিষ্ট সাইট এবং প্রতারণার ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে। পরবর্তী সময়ে পণ্য কেনা বা হাতে পাওয়ার তারিখ হতে ৩০ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে হবে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা প্রদানের আদেশ দেবে অধিদপ্তর। এ জরিমানা হিসেবে যে টাকা আদায় করা হবে তার ২৫ শতাংশ টাকা ক্ষতিগ্রস্ত ভোক্তাকে দেওয়া হবে । সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়েও আদালতে মোকদ্দমা দায়ের করা যায় ৷ (Translate into English)
1 Answers 7 Views
নারী পুরুষের সম-অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা যেতে পারে। সৃষ্টির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে উভয়ের মাঝে কোন পার্থক্য বা বৈষম্য নেই। সর্বক্ষেত্রে নারী আজ ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। কাজেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়নে নারী সহায়ক ভূমিকা রাখতে পারে। নারী আজ তার মেধা ও কর্মদক্ষতার বলে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে অধিষ্ঠিত। তাই সার্বিক উন্নয়নের মূল স্রোতধারায় নারীর সম্পৃক্ততা একাত্ত্বই বাঞ্ছনীয়। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, সম্পদ ও বাজার ব্যবস্থাপনায় নারীর পূর্ণ ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলে উন্নয়ন কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। অবশ্য বাংলাদেশ সরকার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে নারীর সম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। (Translate into English)
1 Answers 8 Views