1 Answers
ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার নীলনকশা হিসেবে তৎকালীন ব্রিটিশ সরকারের অনুমোদনে একটি ঘোষণা দেওয়া হয়। সেই সময়ের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর এ ঘোষণা দিয়েছেন বলে একে 'বেলফোর ঘোষণা' বলা হয়। আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আবাসভূমি গড়ে তোলার পক্ষে ব্রিটিশ সরকারের সমর্থন জানিয়ে তৎকালীন ব্রিটেনে ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা ব্যারন রথসচাইল্ডের কাছে ১৯১৭ সালের ২ নভেম্বর একটি চিঠি দেন। জায়নিস্ট ফেডারেশন অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডর কাছে চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য রথসচাইল্ডের হাতে তুলে দেওয়া হয়। ওই চিঠির ভাষ্যই ইতিহাসে 'বেলফোর ঘোষণা' নামে পরিচিত। এই ঘোষণার জেরে ১৯৪৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতা হরণ করে জোরপূর্বক ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেয় পশ্চিমা বিশ্ব। তখন থেকে ইসরায়েলের হাতে নিষ্পেষিত, নিপীড়িত ও নিগৃহীত আজ হচ্ছে ফিলিস্তিনিরা । এখন নিজ ভূমে পরবাসী তারা ৷ বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতি বলা হয় ফিলিস্তিনিদের।