1 Answers
মুক্তিযুদ্ধকে বেগবান করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনন্য ভূমিকা ছিল। এ কেন্দ্র থেকে প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান ও গান প্রচারিত হতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিনজন শিল্পী হলেন: মোহম্মদ আবদুল জব্বার: তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক গেয়েছেন। আপেল মাহমুদ: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ২০০৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন। কল্যাণী ঘোষ: দেশের মুক্তির জন্য ১৯৭১ সালে কল্যাণী ঘোষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন ।
4 views
Answered