1 Answers
২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তিন ধর্মের তীর্থস্থান হিসেবে স্বীকৃত জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণায় ফিলিস্তিনসহ সমগ্র বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার ফলে ঐ অঞ্চলে যে সকল সমস্যা হতে পারে তা নিম্নরূপঃ
১. এ ঘোষণার ফলে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ে আরো জোরালো চেষ্টা করবে। ফলে দ্বন্দ্ব বৃদ্ধি পাবে।
২. ইসরাইলীরা আরো বেশি দমন-নিপীড়ন চালাবে। ফলে আঞ্চলিক শান্তি বিনষ্ট হবে।
৩. এ ঘোষণার ফলে মূলত ঐ এলাকায় চলমান নির্যাতনের স্বীকৃতি দেওয়া হলো ।
4 views
Answered