1 Answers
মৌলিক মাসআলার গ্রন্থ ছয়খানা, যা হানাফী মাযহাবের প্রবর্তক হযরত আবু হানিফা (র) এবং তাঁর শিষ্য ইমাম আবু ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র)-এর নিকট থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়ে আসছে।
এ গ্রন্থগুলাে সংকলন করেছেন ইমাম মুহাম্মদ (র) (জন্ম-১৩২, মৃত্যু-১৮৯ হিজরী)।
- আল মাসুত
- আল জামিউল কাবীর
- আল জামিউস্ সাগীর
- আস্ সিয়ারুস সাগীর
- আস্ সিয়ারুল-কাবীর
- আয-যিয়াদাত
দ্বিতীয় স্তরের কিতাবসমূহকে “কুতুবুন্ নাওয়াদির” বলে। এ স্তরের প্রসিদ্ধ কয়েকটি গ্রন্থ হল-
- কিতাবুল আমালী।
- কিতাবুল কাইসানিয়াত
- কিতাবুল রাকিয়াত
- কিতাবুল জুরজানিয়াত
- কিতাবুল হারুনিয়াত।
উল্লিখিত কিতাব ছাড়াও হানাফী মাযহাবের মাসআলা ও ফাতাওয়া সংক্রান্ত অসংখ্য কিতাব আছে। এদের মধ্যে কয়েকটির নাম দেওয়া হল :
- আল-হিদায়া
- আল-বাদাউস সানায়ে
- আল-মুহীত
2178 views
Answered