1 Answers

★ইশরাক অর্থ সূর্যোদয়


মুসতাবিন অর্থ স্পস্ট, সুস্পস্ট, খোলাখুলি৷


ইয়াশফি অর্থ উদারতা৷ আরোগ্য অর্থেও ব্যবহার হয়৷



★জুওয়াইরিয়া একটি আরবি নাম যার অর্থ "দামাস্ক গোলাপ", যা সুগন্ধি তৈরিতে ব্যবহৃত সবচেয়ে সুগন্ধযুক্ত ধরণের গোলাপগুলির মধ্যে একটি। নামটি জুরিয়াহ থেকে এসেছে , যার অর্থ "জুর থেকে"। জুর হ'ল গুর নামের আরবি উচ্চারণ, যা ইরানের পার্স প্রদেশের ফিরুজবাদ শহরের প্রাচীন নাম। সুতরাং নামটির অর্থ "ফিরুজাবাদের গোলাপ", সম্ভবত গোলাপটি এই শহরে পাওয়া গিয়েছিল বা অতীতে সেখানে উৎপাদিত হয়েছিল বলে এ নামে ডাকা হয়৷



মেহজাবিন মূলত মাহজাবিন এর বিকৃত রূপ। 

এটি একটি সংযুক্ত শব্দ। মাহ এবং জাবিন মিলে মাহজাবিন। মাহ অর্থ চাঁদ, আর জাবিন অর্থ কপাল। সুতরাং মেহজাবিন এর শুদ্ধ অর্থ চাঁদকপালে।



উমাইজা অর্থ শ্রেষ্ঠ হওয়া, চমৎকার হওয়া৷

5812 views Answered

Next steps