1 Answers
ঈশ্বর নিরাকার হলেও যেকোনো মুহূর্তে যেকোনো আকার বা রূপ ধারণ করতে পারেন। একেই বলে ঈশ্বরের সাকার রূপ। যখন পৃথিবীতে অন্যায়-অপরাধ বেড়ে যায়, ন্যায় লোপ পায়, তখন অত্যাচার দূর করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বর সাকার রূপ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হন। আর এই সাকার রূপই অবতারও দেবদেবী। এছাড়াও বিভিন্ন কর্ম পরিচালনার জন্য ঈশ্বর নিজেকে বা নিজের অংশবিশেষকে সাকার রূপ দেন। এরূপে ঈশ্বরকে আমরা দেব-দেবীও বলে থাকি। ঈশ্বর বিভিন্ন দেবতার রূপে ভিন্ন ভিন্ন কাজ করে থাকেন। যেমন ব্রহ্মারূপে সৃষ্টি, বিষ্ণুরূপে রক্ষা বা পালন, শিবরূপে ধ্বংস ইত্যাদি।
19 views
Answered