1 Answers

ঈশ্বর এক, অদ্বিতীয়। তিনিই এ জগতের সৃষ্টিকর্তা। সকল জীব তারই উপাসনা ও আরাধনা করে। ঈশ্বরের রূপ দুটি। একটি সাকার এবং আরেকটি নিরাকার। সাকার রূপগুলো হলো অবতার, দেবদেবী ও জীবের মধ্যে পরমাত্মার জীবাত্মা রূপে অবস্থান এবং তার নিরাকার রূপ হলো ব্রহ্ম, ঈশ্বর, ভগবান প্রভৃতি। আমরা তার সাকার রূপগুলো দেখতে পাই। এগুলো মূলত তার শক্তিরই বহিঃপ্রকাশ। কিন্তু আমরা তার নিরাকার রূপ দেখতে পাই না। অনুভবে তার এ রূপকে স্তুতি জানাই। কিন্তু সাকার ও নিরাকার সকল রূপের উৎস এক ঈশ্বর। তিনিই আমাদের কাছে কখনো ব্রহ্ম, কখনো অবতার, কখনো দেবদেবী। কিন্তু এরা সব মিলিয়ে এক ঈশ্বর।
6 views

Related Questions