1 Answers

ঈশ্বরের সাকার রূপ অনেক। এগুলোর কোনোটি অবতার- যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, আবার কোনোটি দেব-দেবী যেমন গণেশ, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি। এসব রূপ এক ও অদ্বিতীয় ঈশ্বরের সাকার রূপ। আমরা এসব রূপের উপাসনা করে কেবলমাত্র তাঁরই উপাসনা করি। মহান ঈশ্বর এসব রূপেই আমাদের ধরা দেন, কৃপা করেন। এ রূপগুলো মূলত তাঁর শক্তি বা গুণাবলির প্রকাশ ঘটায়। তিনি ব্রহ্মরূপে সৃষ্টি, বিষ্ণুরূপে পালন এবং শিবরূপে ধ্বংস করেন।
6 views