1 Answers
আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণ। এ গ্রন্থের বিষয়বস্তু অনেক। এসব বিষয়বস্তুর আলোকে একে পাঁচটি বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ মনে হয়েছে। এ পাঁচটি বৈশিষ্ট্য হলো
১. সর্গ, ২. প্রতিসর্গ ৩. বংশ, ৪. মন্বন্তর ও ৫. বংশানুচরিত।
১. সর্গ সর্গ শব্দের অর্থ সৃষ্টি। এখানে জগতের সৃষ্টি রহস্য আলোচিত হয়েছে।
২. প্রতিসর্গ প্রতিসর্গ অর্থ পুনরায় সৃষ্টি। জগতের বিনাশ হয়ে পুনরায় আবার সৃষ্টি হওয়ার বিষয়টি এখানে উল্লিখিত হয়েছে।
৩. বংশ এখানে বিভিন্ন দেবতা ও ঋষিদের বর্ণনাই হলো বংশ।
৪. মন্বন্তর এক মনু থেকে আরেক মনুর কালের পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় মন্বন্তর।
৫. বংশানুচরিত ঋষি, রাজা ও দেবতাদের জীবনচরিত এখানে আলোচিত হয়েছে।
এসব ছাড়াও বর্ণাশ্রম, ধর্ম, শ্রাদ্ধ, দান, পূজা, ব্রত, তীর্থস্থান ও অন্যান্য ধর্মীয় আচার সম্পর্কে আলোচিত হয়েছে। তাই বলা যায়, পুরাণ শুধু একটি বিষয় নিয়েই রচিত হয়নি।
4 views
Answered