1 Answers
আমাদের জীবনে পুরাণের গুরুত্ব অনেক বেশি। পুরাণে বর্ণিত রয়েছে সুন্দর জীবন গড়ে তোলার উপায়সমূহ। এ গ্রন্থে সত্যনিষ্ঠা, অহিংসা, ক্ষমা, শান্তি ও ত্যাগের মহিমার কথা বলা হয়েছে। তাই এ গ্রন্থ পাঠ করা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। পুরাণ নিয়মিত পাঠ করলে আমরা ধর্মপথে পরিচালিত হতে পারব। পুণ্য অর্জন করতে পারব। ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করতে পারব। পুরাণে গল্পের আলোকে সকলকে নৈতিক শিক্ষা প্রদান করার প্রচেষ্টা রয়েছে। এজন্য আমরা পুরাণ পাঠ করব। পুরাণের আলোকে জীবন গড়ে তুলব।
10 views
Answered