1 Answers

খেলতে খেলতে শ্রেণিতে ভ্রমণ খেলাটি যেভাবে খেলব তা নিচে দেওয়া হলো- ১. একজন সহপাঠী পছন্দ করতে হবে যে ভ্রমণসঙ্গী হবে। ২. ভ্রমণসঙ্গী নির্বাচনের পর শিক্ষক যেখানে দাঁড়াতে বলবেন সেখানে দাঁড়াতে হবে। ৩. এবারে শিক্ষক শ্রেণিকক্ষের দিকে একটি দাগ দিবেন এবং শ্রেণিকক্ষের আর এক জায়গায় অপর একটি দাগ দেবেন। শ্রেণিকক্ষের প্রথম দাগটি হলো যাত্রা শুরুর দাগ এবং অন্য দাগটি হলো ভ্রমণ স্থান। ৪. ভ্রমণসঙ্গীকে নিয়ে ভ্রমণ স্থানে যেতে হবে। ৫. ভ্রমণ শুরুর জায়গা থেকে খেলা শুরুর সময় জোরে বলব শুরু’ এবং ভ্রমণ স্থানে পৌছানোর পর জোরে বলব ‘শেষ’। ৬. যে জোড়া যত কম ধাপে ভ্রমণ স্থানে যেতে পারবে সে জোড়া বিজয়ী হবে।
44 views

Related Questions