1 Answers

যখন একটি সেটের প্রতিটি উপাদানও এক একটি সেট হিসেবে বিবেচিত হয়, তখন তাকে বলা হয় সেটের পরিবার (Family of sets)। এই ধরনের সেটকে অনেক সময় “সেটের সেট” (set of sets) বা 'class of sets' নামে অবহিত করা হয়। সেটের পরিবার নির্দেশ করতে Script Letters ব্যবহার করা হয় । যেমন- ? = {{1}, {1, 2},{3, 4}} এক্ষেত্রে, {1}, {1, 2} উপাদানসমূহ প্রত্যেকে এক একটি সেট। ফলে, ? সেটকে সেটের পরিবার বলা হবে। আবার, নিম্নের B সেটটি বিবেচনা করি- ? = {1, {1, 2},3,{3, 4}} এক্ষেত্রে, ? সেটের উপাদান 1 এবং 3 স্বতন্ত্রভাবে কোন সেট নির্দেশ করে না বলে ? কে সেটের পরিবার বলা যাবে না ।
24 views