1 Answers
দু’টি সেট A এবং B-কে তুলনীয় সেট বলা হবে, যদি A ⊆ B (A সেট B সেটের উপসেট) অথবা B ⊆ A (B সেট A সেটের উপসেট) হয়। অর্থাৎ দু’টি সেটের মধ্যে যে কোন একটি অন্যটির উপসেট হলে, বলা যাবে সেট দু’টি পরস্পর তুলনীয়।
যদি A সেটের অন্তত একটি উপাদান B সেটে না থাকে কিংবা B সেটের অন্তত একটি উপাদান A সেটে না থাকে, তাহলে A এবং B তুলনীয় নয় ।
উদাহরনঃ ধরি, R = { a, b}
এবং S = { b, c, d}
এক্ষেত্রে R এবং S সেট দু’টি তুলনীয় নয় ।
6 views
Answered