1 Answers
মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও মমতাদি বাধ্য হয়ে রাঁধুনীর কাজ করতে এসে এই প্রথম রাঁধুনী নামে সম্বোধিত হওয়ায় চমকে তাঁর মুখ লাল হলো। মমতাদি অভাবের তাড়নায় বাধ্য হয়ে রাঁধুনীর কাজ করতে এসেছেন। স্বামীর বেকারত্ব এবং সংসারের অভাব তাঁকে উপার্জনের জন্য পর্দা ঠেলে বাইরে আসতে বাধ্য করেছে। তিনি কখনো রাঁধুনীর কাজ করেননি। তিনি কখনোই রাঁধুনী নামে সম্বোধিত হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তাই জীবনে প্রথম তাঁকে কেউ রাঁধুনী বলে সম্বোধন করায় চমকে তার মুখ লাল হলো।
33 views
Answered