1 Answers

সংকোচ কাটানোর জন্য প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলার কারণে মমতাদি কাজ চাইতে গিয়ে একেবারে সংকোচ হারিয়ে ফেলেছিলেন। মমতাদি একজন মর্যাদাসম্পন্ন ঘরের নারী। তা সত্ত্বেও তাকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে রান্নার কাজ খুঁজতে হয়। এজন্য তাঁকে সকল লজ্জা-সংকোচ উপেক্ষা করে কাজ চাইতে হয়। আর এই সংকোচ কাটানোর জন্য অতিরিক্ত চেষ্টার ফলেই তিনি সংকোচের মাত্রা একেবারেই অতিক্রম করে গেছেন। ফলে কাজ চাইতে গিয়ে তাঁর যেটুকু সংকোচ থাকা দরকার ছিল তাও নেই।
6 views

Related Questions