1 Answers
মমতাদির কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে বাড়ির সকলে তার ওপর খুশি হলেন। মমতাদি মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও অভাবের তাড়নায় রান্নার কাজ করতে এসেছেন। তিনি কাজ করতে এসে নীরবে নতমুখে সকল কাজ সম্পন্ন করেন। কোনো কোনো ক্ষেত্রে উপদেশ না পেলেও নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে কাজ সম্পাদন করেন। আর তাঁর কাজও হয় অত্যন্ত পরিপাটি ও নিখুঁত। এজন্য বাড়ির সকলে মমতাদির ওপর খুশি হলেন।
19 views
Answered