1 Answers

এটাকে এনাল ফিসার বলে,এটি এক ধরনের পায়ুপথের রোগ। সাধারনত কোষ্ঠকাঠিন্যর জন্যই এটা হয়ে থাকে। প্রথম প্রথম কিছু মলম ও মল নরম করার ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় কিন্তু একটু বেশি দিন হয়ে গেলে এটি ক্রনিক হয়ে যায়, তখন আর ওষুধে কাজ হয় না। কারণ এ সময়ের মধ্যে পায়ুপথ সংকুচিত হয়ে যায়। তখন অপারেশনের মাধ্যমে পায়ুপথটি ঠিক করে দিতে হয়। তাই আপনি দ্রুত একজন পায়ুপথ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করুন। সঠিক চিকিৎসা হলে এ রোগ ভাল হয়।

57 views

Related Questions