গাইনি সংক্রান্ত
আমার স্ত্রীর মাসিক অনিয়মিত, কোন কোন মাসে ৭ দিন আবার ১৫ দিন এই বার ১ মাস ২০ দিন পর পিরিয়ড হয়েছে তাও সামান্য ৫-৬ ফোটা ব্লাড গিয়েছে ২ দিন, এখন হাত পা শিন শিন করছে কামড়াচ্ছে মাথা ও ব্যাথা এখন এগুলো কমানোর জন্য কি করতে পারি?...
62 views
2 Answers
অনিয়মিত মাসিক হওয়ার নানা রকম কারণ থাকতে পারে, তবে সাধারণ কারণ হিসেবে হরমোনের তারতম্যকেই দায়ী করা হয়। হরমোনের তারতম্য আবার বিভিন্ন রোগ থেকে হতে পারে, সে ক্ষেত্রে অবশ্যই কোন রোগের কারণে মাসিক অনিয়মিত হচ্ছে সেটি নির্ণয় করাটা আগে জরুরী, রোগের চিকিৎসা না করে শুধুমাত্র মাসিক নিয়মিত করার ওষুধ খেলেই বিষয়টা পুরোপুরি সমাধান হবে না। সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে হলে আগে রোগ নির্ণয় করে রোগের চিকিৎসা করাটা জরুরী, বিস্তারিত ইতিহাস জেনে রোগ নির্ণয় করা সম্ভব এবং সুচিকিৎসা দেওয়া যাবে। ধন্যবাদ।
62 views
Answered