1 Answers

নামাযে হাত বাঁধা সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে হাত বেঁধেছেন। তাঁর ডান হাত থাকত বাম হাতের কব্জির উপর। সাহাবায়ে কেরামকে এভাবেই নামায পড়ার আদেশ করা হত এবং তাঁরাও এভাবেই হাত বেঁধে নামায পড়তেন।

হযরত ওয়াইল ইবনে হুজর রা. থেকে বর্ণিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে দুই হাত তুললেন। রাবী বলেনদুই কান বরাবর। এরপর পরিধানের চাদর গায়ে জড়িয়ে নিলেনএরপর ডান হাত বাম হাতের উপর রাখলেন ...।

عن وائل بن حجر : أنه رأى النبي صلى الله عليه وسلم رفع يديه حين دخل في الصلاة كبر، وصف همام حيال أذينه، ثم التحف بثوبه، ثم وضع يده اليمنى على اليسرى ...

 -সহীহ মুসলিম ১/১৭৩


হাত কোথায় বাধবেন?

উত্তরঃ-

নাভীর নিচে হাত বাঁধার মারফূ রেওয়ায়েত

হযরত ওয়াইল ইবনে হুজর রা. থেকে বর্ণিতআমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিতিনি নামাযে ডান হাত বাম হাতের উপর নাভীর নীচে রেখেছেন।

সনদসহ রেওয়ায়েতের আরবী পাঠ এই-

حدثنا وكيع، عن موسى بن عمير، عن علقمة بن وائل بن حجر، عن أبيه قال : رأيت النبي صلى الله عليه وسلم  يضع يمينه على شماله في الصلاة تحت السرة.

-মুসান্নাফ ইবনে আবী শাইবাহাদীস : ৩৯৫১

এই বর্ণনার সনদ সহীহ।  

27 views

Related Questions