1 Answers
ত্বকের কালো দাগ দূর করার জন্য লেবু বেশ কার্যকরী। সব অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিমেই লেবুর কথা উল্লেখ করা থাকে। এর কারণ হলো এটি কাজ করে প্রাকৃতিক ব্লিচ হিসাবে। তবে লেবুর ব্যবহার করতে হবে রাতের বেলায়। দিনের বেলায় এটি করলে সূর্যের আলোর কারণে এটি ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। রাতে এই রূপচর্চা করলে গরম বা সূর্যের আলোর কারণে ক্ষতি হওয়ার ভয় নেই। সেইসঙ্গে দাগ দূর করার জন্য ত্বক পাবে অনেকটা সময়। এক্ষেত্রে আপনি দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। ত্বক স্বাভাবিক হলে মিনিট পাঁচেক সময় দিলেই যথেষ্ট। অপরদিকে যদি আপনার ত্বক হয় শুষ্ক বা সেনসিটিভ, সেক্ষেত্রে সময় লাগবে আধা ঘণ্টার মতো। রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। আপনার ত্বকের উপযোগী কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। আপনার ত্বক যদি স্বাভাবিক বা তৈলাক্ত হয়, তাহলে লেবুর রস সরাসরি দাগের স্থানে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে লেবুর সঙ্গে মেশাতে পারেন সামান্য মধু। এটি শুকাতে সময় দিন। এভাবেই ঘুমিয়ে পড়ুন। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হলে কোনো সমস্যা হবে না। সকালে উঠে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নেবেন। যাদের ত্বক সেনসিটিভ বা শুষ্ক হয়ে থাকে সেক্ষেত্রে শুধু লেবুর রস যথেষ্ট নয়। এর সঙ্গে মেশাতে হবে মধু ও মুলতানি মাটি। মিশ্রণটি দাগের স্থানে মেখে রাখতে হবে আধাঘণ্টার মতো। এরপর ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত ব্যবহার করলে দ্রুতই উপকার পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy