আমার একটা মেয়ের সাথে প্রায় ৪ বছরের রিলেশন আমাদের অনেকবার ব্রেকআপ হয়েছে কিন্তু আবার ঠিক হয়ে গেছে। এখন আমরা বিয়েও করতে চাইছি তো ও হঠাৎ আমায় বলছে যে এর আগে একবার যখন ব্রেকআপ হয় তখন ওর নাকি আমার কথা মনেই পড়তো না আমার জন্যে ওর একটুও কষ্ট হতো না আর ওর একটা ছেলেকে দেখে অনেক পছন্দ হয় তো ও সেই ছেলের কাছে গিয়ে তার সাথে কথা বলে তার কাছ থেকে নাম্বার নেই তারপর তার সাথে রাত দিন কথা বলে তার সাথে ঘুরাঘুরি দেখা করা এইগুলো করতো কিন্ত নাকি ওরা কেউ কাউকে প্রপোজ করেনি তো কোনো কারণে ও আবার আমার কাছে ফিরে এসে আমার সাথে রিলেশন কন্টিনিউ করে এখন এতোগুলো দিন পর ও আমাকে এখন এইগুলো বলছে এখন আমি কি করতে পারি ওকে বিয়ে করাটা কি ঠিক হবে?

68 views

1 Answers

আপনাদের উচিত নিজেদের আরো কিছুদিন সময় দেয়া। বিবাহ একটি বড় সিদ্ধান্ত। মানুষ একবার ভুল করতে পারে কিন্তু ভুলের পর প্রতিজ্ঞা, ভুলের জন্য অনুশোচনাও সেরকম হতে হবে যাতে অপর পক্ষ তার উপর বিশ্বাস স্থাপন করতে পারে। তাই আগে তার সাথে কথা বলুন বিষয় গুলো ক্ষতিয়ে দেখুন সম্পর্ক এখনো আছে কিনা ঐ ছেলের সাথে। আগের সম্পর্ক টি কৌতুহল ছিল নাকি সত্যই ছিল তাদের মধ্যে বিষয় টি কতদুর এগিয়ে ছিল ইত্যাদি। যখন ব্রেক আপ হয়েছিলো তখন আপনি অন্য মেয়ের দিকে লক্ষ করেছেন কিনা সেটাও খেয়ালে রাখবেন। সিদ্ধান্ত আপনার অন্যরা উপদেশ দিতে পারে। 

68 views

Related Questions