2 Answers

উপমেয় পদে উপমানের আরোপ করে যে সমাস হয়, তাকে রূপক কর্মধারয় সমাস বলে।

2120 views

উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন :

ক্রোধ রূপ অনল=ক্রোধানল         বিষাদ রূপ সিন্ধু= বিষাদসিন্ধু                মন রূপ মাঝি=মনমাঝি

আরও কয়েক ধরনের কর্মধারয় সমাস রয়েছে। কখনো কখনো সর্বনাম, সংখ্যাবাচক শব্দ এবং উপসর্গ আগে বসে পরপদের সাথে কর্মধারয় সমাস গঠন করতে পারে। যেমন :

অব্যয় : কুকর্ম, যথাযোগ্য        

সর্বনাম : সেকাল, একাল         

সংখ্যাবাচক শব্দ : একজন, দোতলা          

উপসর্গ : বিকাল, সকাল, বিদেশ, বেসুর

2120 views