2 Answers

 আসলে স্বল্পমেয়াদী ফেমিকন /সুখি/ণরেট২৮ / ফেমিপিল / মারভেলন /আপন/ ইত্যাদি স্বল্পমেয়াদী পিল গুলো নিয়মিতভাবে খেতে হয়।

উক্ত পিল গুলো খাওয়ার নিয়ম একই যা    স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন ফেমিকন/ইত্যাদি  পিল গুলো  সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি(তির চিহ্ন হতে)  খেতে হবে। পর পর ২১ দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে একই নিয়মে।  তাছাড়া এসব পিল খাওয়ার নিয়ম পিলের বক্সের ভিতরে থাকা ছোট চিরকুট এ দেখে নিবেন। 

 উদাহরণস্বরূপ:- মনে করুন  আপনার মাসিক শুরু হবে ২ তারিখে তাহলে ঐ ২ তারিখ হতে ২১ টি পিলের প্রথম তীর চিহ্ন   থেকে খাওয়া শুরু করতে হবে। ২ থেকে ২২ তারিখ পর্যন্ত ২১ টি সাদা পিল খাওয়ার পর ২৩ তারিখ হতে খয়েরী রংগের পিল খাওয়া শুরু করতে হবে। এই খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া কালিন মাসিক শুরু হতে পারে এবং ঐ মাসিক চলাকালিন খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া শেষ করতে হবে ২৯ তারিখ পর্যন্ত যখন খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া শেষ হলো (যদি বাচ্চা নিতে না চান) তখন একই নিয়মে আবার নতুন পাতার ২১ টি পিল খাওয়া শুরু করতে হবে আর একই নিয়মে খয়েরী রংগের ৭ টি পিল খেতে হবে।

কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল খেতে হবে। পরবর্তীতে বাচ্চা নিতে ইচ্ছুক হলে সে ক্ষেত্রে ৩-৪ মাস আগে থেকে পিল খাওয়া বন্ধ করে দিতে হবে। এছাড়াও ফেমিকন পিল খাওয়ার নিয়ম বক্সের ভিতরে থাকাছোট কাগজে দেখে নিবেন।

আশা করি বুঝতে পারছেন। 

ধন্যবাদ 

1857 views Answered

দীর্ঘসময়ে সহবাস করার জন্য ব্যবহৃত হয়।

1857 views Answered

Next steps