8 Answers
বরাবর,
প্রধান শিক্ষক
চৌধুরাণী উচ্চ বিদ্যালয়
পীরগাছা, রংপুর
বিষয়ঃ বেতন মওকুফের জন্য আবেদন।
জনাব,
বিনিত নিবেদন এই যে, আমি আপনার অত্র প্রতিষ্ঠানের দশম বিজ্ঞান শাখার একজন নিয়মিত ছাত্র। জনাব, আমি বিগত বছর গুলো নিয়মিত অত্র প্রতিষ্ঠানের পাওনাদি পরিশোধ করে আসছি। কিন্তু কিছুদিন আগে আমার বাবা মৃত্যু বরন করেন। আমি এখন দিশে হারা, উল্লেখ্য আমি পরিবারের বড় সন্তান।আমার ছোট আরো দু বোন আছে। আমার পরিবারে উপার্জন করার মত শুধুই বাবাই ছিলেন। এখন আমাদের সংসার চালানোয় দায়। এমনত অবস্থায় অত্র প্রতিষ্ঠানের বেতন দেয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
অতএব, জনাবের নিকট বিনিত প্রার্থনা এই যে, আমার বিগত মাসের বেতন গুলো মাফ করে, পড়াশুনা চালিয়ে নেয়ার অনুমতি দানে আপনার সদয় সহানুভুতি কামনা করছি।
নিবেদক,
মোঃ মোক্তার হোসেন ছোটন
শ্রেণীঃ দশম
শাখাঃ ক
রোলঃ ২
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy