1 Answers
ডিউ ডেট বা নির্ধারিত তারিখের কয়েকদিন দেরী হলে সাধারণত তেমন কোন সমস্যা হয়না। বেশীর ভাগ ডাক্তারই এসময় ইন্ডাকশন বা কৃত্রিম উপায়ে প্রসব শুরু করার পরামর্শ দেবেন না। তবে যদি নির্ধারিত তারিখের ২ সপ্তাহ অতিক্রম করে যায় তবে তা গর্ভের শিশু এবং মায়ের জন্য ঝুঁকি পূর্ণ হতে পারে। কারণ ৪২ সপ্তাহের পরে কিছু কিছু বাচ্চা মায়ের গর্ভেই বা জন্মানোর অল্প সময়ের মধ্যেই মারা যায়, যদিও এমনটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মায়ের ওজন আর না বেড়ে স্থির আছে বা কিছুটা কমেও যেতে পারে। জরায়ুর উচ্চতা এবং অ্যাম্নিওটিক ফ্লুইড বা পানির পরিমাণ কমে যেতে পারে এবং সবুজ হলুদ বর্ণ ধারণ করে নির্দেশ করে পেটের বাচ্চাটি হয়তো খারাপ আছে।
এ ধরনের গর্ভাবস্থায় বাচ্চাটির দৈর্ঘ্য ও ওজন বেশি হয়। বাচ্চার মাথাটি তুলনামূলক শক্ত, চামড়া পাতলা, নখগুলো বড় থাকে। বাচ্চা জন্মানোর পর ইনফেকশনসহ শ্বসনতন্ত্রের জটিলতায় ভুগতে পারে, বাচ্চার শরীরে গ্লুকোজ এর পরিমাণ কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। বাচ্চা জন্মের সময় মায়ের যোনি ছিঁড়ে যাওয়া, ইনফেকশন এবং অতিরিক্ত রক্তপাতের ঝুঁকিও থাকতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy