আমি গুগল এ খুজে দেখলাম সুখী পিল খাওয়ার নিয়ম আর ফেমিকন খাওয়ার নিয়ম। 

এখানে দেখা যাচ্ছে পিল দুইটার কাজ একই। 

কিন্তু সুখী পিল মাসিক শেষে শুরু করতে হয় আর ফেমিকন মাসিকের দিন থেকে শুরু করতে হয়।

ব্যপারটা এমন কেনো যদি কেউ বুঝিয়ে বলতেন।??

30 views

1 Answers

আপনার তথ্য অনুসন্ধানে কোন ভুল থাকতে পারে। 

সুখি সেবনের নিয়মঃ-

মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে ৫ দিন মধ্যে খাওয়া শুরু করা যায়। মহিলা যদি নিশ্চিত হন যে, তিনি গর্ভবতী নন তবে প্রয়োজনে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন । গর্ভপাত করিয়েছেন এমন মহিলারা গর্ভপাত এর পরবর্তী দিন থেকে খাওয়া শুরু করতে পারবেন। খাবার বড়ি পানি দিয়ে গিলে খেয়ে হয়। প্রতিদিন একই সময় বড়ি খাওয়া ভালো। বড়ি খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে, রাতে খাওয়া পর। অর্থাৎ ঘুমানোর আগে।

সাদা বড়ি শেষ হয়ে যাওয়ার পর একই নিয়মে প্রতিদিন একটি করে খয়েরি বড়ি খেতে হবে। খয়েরি বড়ি খাওয়া কালে সাধারণত মাসিক শুরু হয়। মাসিক শুরু হলেও খয়েরি বড়ি খাওয়া বন্ধ করা যাবে না। মাসিক হোক বা না হোক খয়েরী বড়ি শেষ হওয়ার পর থেকে পুনরায় একই নিয়মে নতুন পাতা থেকে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে।


ফেমিকন সেবনের নিয়মঃ- 

প্রথম মাসিকের অন্ততপক্ষে তৃতীয় দিন থেকে পঞ্চম দিনের মধ্যে পিল খাওয়া শুরু করবেন। তারপর প্রতিদিন একই সময় একটা করে পিল খেতে হবে। ২১ দিন খাওয়ার পর বাদ দিতে হবে। কিন্তু কোনো পিল যদি মিস হয় তাহলে প্রথমেই তাদেরকে আমরা বলে দিই- আপনার যখন প্রথম একদিন মিস হলো, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে যখনই মনে পড়বে তখনই খেতে পারবেন।

30 views

Related Questions