ডিসেম্বরে ১৯/২০ তারিখে পিরিয়ড হয়েছিলো আমার৷ মোটামুটি ১৭-২০ তারিখের মধ্যেই হয়৷ তাই জানুয়ারি তেও এরকম সময়েই ১৯/২০ তারিখে পিরিয়ড হবার কথা। জানুয়ারির ১৪ তারিখ রাতে সহবাস করেছি ৷ ১৫ তারিখ সকাল ১১ টার দিকে নোরিক্স ১.৫ mg খেয়েছি৷ তার কিছুদিন পরে প্রথমত আমি ঘরোয়া পদ্ধতিতে চিনি +ইউরিন টেস্ট করি। সেটাতে ফলাফল নেগেটিভ আসে৷  সহবাসের ১৪ দিন পর(২৯ জানুয়ারি)  ২ টা টেস্ট কিট দিয়ে আলাদা আলাদা টেস্ট করি৷ দুইটাতেই রেজাল্ট নেগেটিভ আসে৷ এবং আজ ৩০ জানুয়ারি আবার টেস্ট কিট দিয়ে টেস্ট করি কিন্তু ফলাফল নেগেটিভ আসে।কিন্ত এখনো আমার পিরিয়ড হচ্ছে না৷ আপাতত আমরা বেবি নিতে চাচ্ছি না৷ বেবি হবার সম্ভাবনা কতটুকু? 

26 views

1 Answers

আপনার যদি রেগুলার পিরিয়ড হয় তথা প্রতি মাসে একই সময়ে পিরিয়ড হয়ে থাকে তাহলে বাচ্চা কন্সিভ করার কোন সম্ভাবনা নেই। যদি ১৯/২০ তারিখ পিরিয়ড হওয়ার ডেট থাকে তাহলে ১৪ তারিখ মিলন করলে কোন পিল সেবনের প্রয়োজন ছিল না। আর আপনি পিল সেবন করেছেন তাই আপনার পিরিয়ডে বিলম্ব হচ্ছে। এক কথায় বলা যায় পিল এর সাইড ইফেক্ট এর জন্য পিরিয়ড এ বিলম্ব হচ্ছে। মেডিসিন সেবন করলে এর সমাধান হয়ে যাবে।

26 views

Related Questions