নোরিক্স ট্যাবলেট খাবার পরে পিরিয়ড হচ্ছে না কেন?
ডিসেম্বরে ১৯/২০ তারিখে পিরিয়ড হয়েছিলো আমার৷ মোটামুটি ১৭-২০ এরকমই হয়৷ তাই জানুয়ারি তেও এরকম সময়েই অর্থাৎ ১৯/২০ তারিখে পিরিয়ড হবার কথা। জানুয়ারির ১৪ তারিখ রাতে সহবাস করেছি আমরা৷ ১৫ তারিখ সকাল ১১ টার দিকে নোরিক্স ১.৫ mg খেয়েছি৷ তার কিছুদিন পরে ঘরোয়া পদ্ধতিতে চিনি, ইউরিন দিয়ে টেস্ট করি৷ ফলাফল নেগেটিভ আসে৷ সহবাসের ১৪ দিন পরে( ২৯ জানুয়ারি) ২ টা টেস্ট কিট দিয়ে সকালের প্রথম ইউরিন দিয়ে আলাদা টেস্ট করি। ফলাফল দুইটাতেই নেগেটিভ আসে এবং আজ ৩০ জানুয়ারি ও টেস্ট কিট দিয়ে টেস্ট করি ফলাফল নেগেটিভ আসে৷ কিন্ত এখনো আমার পিরিয়ড হচ্ছে না।আপাতত আমরা বেবি নিতে চাচ্ছি না৷ আমার কি প্রেগনেন্ট হবার সম্ভাবনা আছে!!
1 Answers
আপনার যদি রেগুলার পিরিয়ড হয় তথা প্রতি মাসে একই সময়ে পিরিয়ড হয়ে থাকে তাহলে বাচ্চা কন্সিভ করার কোন সম্ভাবনা নেই। যদি ১৯/২০ তারিখ পিরিয়ড হওয়ার ডেট থাকে তাহলে ১৪ তারিখ মিলন করলে কোন পিল সেবনের প্রয়োজন ছিল না। আর আপনি পিল সেবন করেছেন তাই আপনার পিরিয়ডে বিলম্ব হচ্ছে। এক কথায় বলা যায় পিল এর সাইড ইফেক্ট এর জন্য পিরিয়ড এ বিলম্ব হচ্ছে। মেডিসিন সেবন করলে এর সমাধান হয়ে যাবে।