ভারডেনাফিল (Vardenafil) এর কাজ, ব্যবহারের নিয়ম

ভারডেনাফিল (Vardenafil) এ আছে Vardenafil (ভারডেনাফিল)। ভারডেনাফিল (Vardenafil) এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, মিথষ্ক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, মাত্রাধিক্যতাঃ

ভারডেনাফিল নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ টাইপ বি-৫ (পিডিই-৫) এনজাইমকে বাধা দেয় । লিঙ্গোত্থানের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কর্পাস ক্যাভারনােসামের মসৃণ মাংসপেশী শিথীল হয়। যৌন উদ্দীপনার সময় নাইট্রিক অক্সাইড লিঙ্গের কৰ্পাস ক্যাভারনােসামে মুক্ত হয় এবং গুয়ানাইলেট সাইক্লিয়েজ এনজাইমকে উদ্দীপ্ত করে যা সাইক্লিক গুয়ানােসিন মনােফসফেটের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে মসৃণ মাংসপেশী শিথীল হয় এবং লিঙ্গে রক্ত প্রবেশ করে একে উত্তেজিত করে। ফসফোডাইএস্টারেজ টাইপ বি-৫ (পিডিই-৫) এনজাইম বাধাগ্রস্থ হলে সাইক্লিক গুয়ানােসিন মনােফসফেটের পরিমাণ বেড়ে যায় এবং লিঙ্গোত্থান হয়। যেহেতু নাইট্রিক অক্সাইড এর নিঃসরণ এর জন্য যৌন উদ্দীপনা প্রয়ােজন, তাই যৌন উদ্দীপনার অনুপস্থিতিতে ফসফোডাইএস্টারেজ টাইপ বি-৫ (পিডিই-৫) এর উপর বাধাদানের কোন প্রভাব নেই।

কাজ

লিঙ্গোত্থানে অক্ষমতা- এর চিকিৎসায় সেব্য।

থেরাপিউটিক ক্লাস

Drugs for Erectile Dysfunction

মাত্রা ও সেবনবিধি

যৌনমিলনের ১ ঘন্টার পূর্বে সেবন করতে হবে। এই মাত্রা ২০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো বা ৫ মি.গ্রা. পর্যন্ত কমানো যেতে পারে। সর্বোচ্চ সেবনমাত্রা দিনে একবার। ভারডেনাফিল সেবনের উপর খাদ্য গ্রহণের কোন সংশ্লিষ্টতা নেই।

বয়স্ক পুরুষের ক্ষেত্রে: ৬৫ ঊর্ধ্ব বয়স্ক পুরুষদের জন্য দিনে ৫ মি.গ্রা. সেব্য। ক্ষতিগ্রস্থ লিভার ও ক্ষতিগ্রস্থ কিডনিযুক্ত পুরুষের ক্ষেত্রে সেবনবিধি পরিবর্তনের প্রয়োজন নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া

মাথাব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, বদহজম।

সতর্কতা

যৌন ক্রিয়ার জন্য যাদের হৃদরােগের ঝুঁকি বেড়ে যেতে পারে তাদের ক্ষেত্রে লিঙ্গোত্থানে অক্ষমতার চিকিৎসায় ভারডেনাফিল ব্যবহার অনুচিত।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

ভারডেনাফিল নবজাতক, শিশু এবং মহিলাদের জন্য নির্দেশিত নয়।

প্রতিলক্ষণ

অনিয়মিতভাবে সেবন করছেন অথবা যে সকল ঔষধ ব্যবহারে শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাদের ক্ষেত্রে এটা প্রতিনির্দেশিত। মূল উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় প্রতিনির্দেশিত।

বিশেষ সতর্কতা

Patients stabilised on α-blocker therapy: max daily dose 5 mg and not to be taken within 6 hr of the α-blocker (except tamsulosin). Patients on erythromycin: Max: 5 mg daily.Renal Impairment:Haemodialysis: Avoid.Hepatic Impairment:

  • Child Pugh A-B (mild to moderate) impairment: Initiate with 5 mg.
  • Max dose in moderate impairment: 10 mg.
  • Child-Pugh C (severe impairment): No studies done.

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

87 views