যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবেনা আর নিশিথে প্রদীপ বাতি : ভাবসম্প্রসারণ?
1 Answers
যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দেখিবেনা আর
নিশিথে প্রদীপ বাতি।
মূলভাব : অমিতব্যয়ী লোকমাত্রই দুঃখ-কষ্টের শিকার হয়। হাসি-আনন্দের দিনে দুঃসময়ের জন্য সঞ্চয় করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
সম্প্রসারিত ভাব : দিনের বেলায় সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। এ সময়ে ঘরে আলো জ্বালানো নিষ্প্রয়োজন। সখ করে অনেকেই দিনের বেলায় প্রদীপ জ্বালিয়ে রাখে, এটা নিতান্তই বিলাসিতা। নিঃসন্দেহে সে একজন অমিতব্যয়ী। তাকে প্রশ্রয় না দিয়ে সাবধান করে দেয়া উচিত। কেননা, এসব অপরিণামদর্শী লোক দারিদ্র্যের অভিশাপে জর্জরিত হয়। পরবর্তীতে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একইভাবে বলা যায়, কোনো ব্যক্তি যদি সুসময়ে অর্থের অপচয় করে, তাকে পস্তাতে হয়। জীবনে যখন তার দুর্গতি নেমে আসবে তখন হয়তো সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে কিন্তু এতে তার কোনো লাভ হবে না। তাই অর্জিত ধন-সম্পত্তি অপব্যয় না করে একে সৎকাজে ব্যয় করা উচিত। জীবনের লক্ষমাত্রা অর্জনের জন্য মিতব্যয়ীতার গুরুত্ব অধিক।
জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে হলে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। অপব্যয় মানুষের উজ্জ্বল জীবনকে ধ্বংস করে অন্ধকারের দিকে ধাবিত করে। তাই অপব্যয় সম্পূর্ণভাবে বর্জন করায় শ্রেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy