1 Answers

ভিন্ন, ভিন মানে

[ভিন্‌নো, ভিন্‌] (বিশেষণ) ১ প্রথক; অন্য (ভিন্ন কথা; দু’একটি লোক ভিন গাঁয়ে যায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ স্বতন্ত্র; আলাদা (ভিন্নভাবে)। ৩ ভণ্ডিত; বিদীর্ণ; ছিন্ন (ছিন্নভিন্ন)। ৪ বিচ্যুত; পৃথগন্ন (ভিন্ন হওয়া)। □(অব্যয়) ছাড়া; বিনা (আল্লাহ ভিন্ন সব অস্থায়ী)। □(বিশেষ্য) ভিন্নতা। ভিন্নক্রম (বিশেষ্য) ১ কাব্যদোষবিশেষ। ২ ক্রম বজায় রাখা হয়নি এমন। ভিন্নতা, ভিন্নত্ব (বিশেষ্য) আলাদা বা পৃথক করা বা হওয়ার ভাব। ভিন্ন বর্ণ (বিশেষ্য) ১ অন্য জাতি। ২ অন্য রং। ভিন্ন বৃত্তি (বিশেষ্য) আলাদা জীবিকা বা ব্যবসা। ভিন্নভাষী (-ষিন্‌) (বিশেষণ) নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় ভাব প্রকাশ করে এমন ব্যক্তি (তোমারে সম্ভাষ করে ভিন্নভাষী আর এক কবি-মোহিতলাল মজুমদার)। ভিন্নমতাবলম্বী (-ম্বিন্‌) (বিশেষণ) বিরুদ্ধ মত পোষণকারী। ২ পৃথক সংস্কারবিশিষ্ট। ভিন্নমতাবলম্বিনী (স্ত্রীলিঙ্গ)। ভিন্নরুচি (বিশেষণ) আলাদা রুচিযুক্ত; পৃথক প্রবৃত্তিবিশিষ্ট। ভিন্নার্থ (বিশেষ্য) পৃথক তাৎপর্য; অন্য প্রয়োজন; স্বতন্ত্র ব্যাখ্যা। □(বিশেষণ) স্বতন্ত্র ব্যাখ্যাবিশিষ্ট; অন্য তাৎপর্য বা উদ্দেশ্য আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্‌+ত(ক্ত)};

22 views