2 Answers
মালা ১ মানে
[মালা] (বিশেষ্য) ১ হার; মাল্য; পুষ্পনির্মিত মাল্য (বিদায় বেলার মালাখানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বহুবচন প্রকাশক শব্দ (অনুষ্ঠানমালা); শ্রেণিসমূহ (তরঙ্গমালা, কথামালা)। মালাকর, মালাকার (বিশেষ্য) (বিশেষণ) ১ পুষ্পমাল্য রচনাকারী; মালী (আমি তব মালঞ্চের হব মালাকর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হিন্দু বাঙালি জাতিবিশেষ। মাল্যচন্দন, মালাচন্দন (বিশেষ্য) পূজনীয় বা সম্মানিত ব্যক্তিকে হিন্দু পদ্ধতিতে বরণ করার উপকরণ; ফুলের মালা ও চন্দন। মালাবদল (বিশেষ্য) হিন্দু বিয়েতে বর ও কনের পরস্পর মালা বিনিময়। মালা জপা (ক্রিয়া) রুদ্রাক্ষ প্রভৃতি গুটিকা দ্বারা রচিত মালার দানা গণনা করে ঈশ্বরের নাম জপ করা; তসবিহ পড়া। {(তৎসম বা সংস্কৃত) মা+√লা+অ(ক)+আ(টাপ্)};
মালা ৩ মানে
[মালা] (বিশেষ্য) নারেকেলের বাটির আকারের অর্ধেক খোল। {(তৎসম বা সংস্কৃত) মল্লক>মল্লয়>বাংলা মালিয়া>মালা};