2 Answers
দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ
অথবা
দুর্নীতি জাতীয় সকল উন্নতির অন্তরায়
নীতির বিরুদ্ধাচরন-ই দুর্নীতি। অর্থাৎ প্রচলিত আইন ও নীতি-নৈতিকতাবিরোধী কাজকে দুর্নীতি বলে। জাতীয় জীবনে এ দুর্নীতি বিরাজ করলে তা জাতিয় সর্বনাশ ডেকে আনে। এর প্রভাবে একটি জাতির স্বপ্ন ও সম্ভাবনা অঙ্কুরেই শেষ হয়ে যেতে পারে; হারিয়ে যেতে পারে অতীত ঐতিহ্য।
সত্য ও ন্যায় পথ একটি জাতির জন্য একান্ত অপরিহার্য। কেননা, সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হলে অবশ্যই সে জাতির উন্নতি সহজ হয়। তাই সত্যের সাধনা জাতির প্রধান কাজ। ন্যায়নীতির পথে চলে একটি জাতি উন্নতির শীর্ষে উঠতে পারে। পৃথিবীর ইতহাসে যেসব জাতি উন্নতির দিকে অগ্রসর হয়েছে, তার পেছনে কাজ করেছে সততা ও ন্যায়নিষ্ঠা। অন্যদিকে জাতীয় জীবনে যদি দুর্নীতির প্রবেশ ঘটে তবে সে জাতির উন্নতির পথে হয়ে যায় বুদ্ধ। তখন জাতির সামনে নেমে আসে ঘোর অমানিশা। অন্যায় বা দুর্নীতি যে জাতির মধ্যে বিরাজ করে সে জাতি নানা অনাচারে মগ্ন হয়। ফলে লোকে জাতির উন্নতির কথা ভুলে গিয়ে নিজের সুখ, সুবিধা ও স্বার্থের কথা ভাবতে থাকে। কীভাবে অন্যকে ঠকিয়ে নিজের লাভের পরিমাণ বাড়ানো যায় দুর্নীতিবাজ মানুষ সে চিন্তাই করে। এক্ষেত্রে নিজের লোভই বড় হয়ে দেখা দেয়; অন্যের মঙ্গলের কথা লোকের ভাবনায় আসে না।
আমরা দেখি পৃথিবীর ইতিহাসে যেসব জাতি নানাবিধ দিকে অগ্রসর হতে পেরেছে তার পেছনে কাজ করেছে সততা ও ন্যায়নিষ্ঠা। অন্যায় বা দুর্নীতি যে জাতির মধ্যে বিরাজ করে সে জাতি নানাবিধ অনাচারে লিপ্ত হয। যেসব জাতি দুর্নীতিতে আক্রান্ত হয়েছে সেব জাতি কোনো দিনও উন্নতির শিখরে আরোহণ করতে পারবে না। দুর্নীতি প্রত্যেকটি জাতির বিশেষ করে মানবজাতির জীবনে অভিশাপস্বরূপ। কোনো জাতির জীবনে যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে স্বার্থের যে খেলা চলে তাতে জাতির উন্নতির পথ বন্ধ হয়ে যায়। সে কারণে দুর্নীতিকে জাতীয় জীবনে অভিশাপ বিবেচনা করা হয়। এ অভিশাপ জাতির সর্বনাশ ঘটায়। মানুষের জীবনে তখন নেমে আসে চরম দুঃখ-দুর্দশা।
কোনো জাতির জীবনে যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে স্বার্থের যে লীলা চলে, তাতে জাতির উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। সে কারণে দুর্নীতিকে জাতীয় জীবনে অভিশাপ বলে থাকে। সমস্যার সমাধান তাই অত্যন্ত জরুরি।
দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ
অথবা
দুর্নীতি জাতীয় সকল উন্নতির অন্তরায়
মূলভাব : জাতীয় জীবনে দুর্নীতির ফলে জাতীয় উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় এবং কোন জাতি কাঙ্খিত সাফল্য অর্জন থেকে বঞ্চিত হয়।
সম্প্রসারিত ভাব : দুর্নীতি জাতীয় জীবনের এক বিরাট অভিশাপ। একটি জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সত্য ও ন্যায়ের পথই হচ্ছে আসল পথ। কিন্তু সেই পথকে পরিহার করে কোনো দেশের মানুষ যদি মিথ্যাকে আঁকড়ে ধরে, যদি দুর্নীতির গভীরে নিমজ্জিত হয় তাহলে জাতীয় উন্নয়নের আর কোন সম্ভাবনা থাকে না। দুর্নীতির মাধ্যমে সেখানে স্বার্থের যে লীলা চলে তাতে জাতীয় উন্নতির সকল দুয়ার রুদ্ধ হয়ে যায়। তখন জাতির সামনে নেমে আসে অমানিশার অন্ধকার। দুর্নীতির ফলে বিরাজ করে এক অস্বস্তিকর পরিবেশ। পরস্পর পরস্পরের প্রতি মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি অশুভ তৎপরতা বেড়ে যায় বহুগুণ। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, সন্ত্রাস ইত্যাদির ফলে সৃষ্টি হয় এক নারকীয় পরিবেশ। লোভ ও লালসার বাহ্নিতে সারাদেশ দাউ দাউ করে জ্বলতে থাকে। সমস্ত জাতি তখন পরিত্রাণের রাস্তা খোঁজে। কিন্তু কোন বাতিঘর সহজে দেখাতে পারে না সঠিক পথের ঠিকানা। দুর্নীতিমুক্ত জাতিই উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে গেছে। দুর্নীতির কদাকার রূপ অনুন্নত বিশ্বেই বেশি লক্ষ্য করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy