1 Answers

সাধ্য, সাধ্যি মানে

[শাদ্‌ধো, শাদ্‌ধি] (বিশেষ্য) ১ ক্ষমতা; শক্তি (যত সাধ ছিল সাধ্য ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আয়ত্ত; সামর্থ্য (সাধ্যের অতীত)। ৩ অনুমান দিয়ে নির্ণেতব্য বিষয়। □ (বিশেষণ) ১ করণীয়; সম্পাদনযোগ্য; সাধনযোগ্য। ২ প্রতিবিধেয় (সাধ্য রোগ)। সাধ্যতা (বিশেষ্য) সম্পাদনযোগ্যতা সাধনযোগ্যতা। সাধ্যবহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত (বিশেষণ) অসাধ্য; সাধনের অযোগ্য (সাধ্যাতীত কর্ম)। সাধ্যমতো, সাধ্যানুযায়ী, সাধ্যানুরূপ (ক্রিয়াবিশেষণ) যথাশক্তি; ক্ষমতানুযায়ী; যথাসাধ্য (সাধ্যমতো চেষ্টা)। সাধ্যসাধনা (বিশেষ্য) চেষ্টাচরিত্র; সাধাসাধি (সাধ্যসাধনার পর সম্মতি লাভ)। {(তৎসম বা সংস্কৃত) √সাধি+য(ণ্যৎ, যৎ)};

4 views