1 Answers

নাচা মানে

নাচা [ nācā ] ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উত্ফুল্ল হওয়া (‘হৃদয় আমার নাচে রে আজিকে’: রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)।;☐ বি. বিণ. উক্ত সব অর্থে।;[বাং. √ নাচ্ + আ]।;নাচাকোঁদা বি. (ব্যঙ্গে) 1হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)।;নাচানো ক্রি. 1 নাচ করানো; 2স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)।;☐ বি. বিণ. উক্ত সব অর্থে।;নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া।;নাচতে নেমে ঘোমটা — কপট লজ্জা, বৃথা লজ্জা।;[নাচা] (ক্রিয়া) ১ নৃত্য করা। ২ স্পন্দিত হওয়া (প্রমীলার বামেতর নয়ন নাচিল-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ আনন্দিত বা উৎফুল্ল হওয়া (হৃদয় আমার নাচেরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মেতে ওঠা (পরের কথায় নাচা)। □বি, (বিশেষণ) উক্ত সকল অর্থে। নাচানো (ক্রিয়া) ১ নৃত্য করানো। ২ স্পন্দিত করানো। ৩ উৎফুল্ল করা। ৪ তোলপাড় করা। ৫ মাতানো। ৬ নাড়ানো (পা নাচানো)। □বি, (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√নাচ্‌+আ};

4 views