7 Answers
কর ১ মানে
[কর্] (বিশেষ্য) ১ হস্ত; হাত (ব্যাকুল কর হানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাতির শুঁড়।করকবলিত (বিশেষণ) আয়ত্ত; হস্তগত। করকমল, করপদ্ম ( বিশেষ্য) পদ্মহস্ত; পদ্মের ন্যায় সুন্দর বা কোমল হস্ত। করকোষ্ঠী (বিশেষ্য) ১ কোষ্ঠী বিচারে সহায়ক হস্তরেখা। ২ হস্তরেখা বিচারে প্রস্তুত কোষ্ঠী। করগ্রহ, করগ্রহণ (বিশেষ্য) ১ বিয়ে; পানিগ্রহণ। ২ হস্তধারণ। করজোড়ে (ক্রিয়াবিশেষণ) যুক্ত করে; বদ্ধাঞ্জলি হয়ে। করতল (বিশেষ্য) হাতের তালু। করতলগত (বিশেষণ) হস্তগত; আয়ত্ত। করতাড়ন (বিশেষ্য) চাপড়; হস্তদ্বারা আঘাত (পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতাড়নের পর-রবীন্দ্রনাথ ঠাকুর)।করতালি (বিশেষ্য) হাততালি। করত্রাণ (বিশেষ্য) দস্তানা। করপল্লব (বিশেষ্য) পল্লবের ন্যায় কোমল হস্ত। করপুট (বিশেষ্য) অঞ্জলি; জোড়হাত। করপৃষ্ঠ (বিশেষ্য) হাতের তালুর অপর পিঠ। করমর্দন (বিশেষ্য) পরস্পরের হস্তমর্দন; হাতে প্রীতিমূলক বিশেষ স্পর্শ; হস্তমর্দন; handshake । কররেখা (বিশেষ্য) শুভ-অশুভ প্রতিপাদক হস্তরেখা। করসূত্র (বিশেষ্য) হিন্দুদের গায়ে-হলুদের সময়ে হাতে বেঁধে রাখার সুতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)};
কর ৩ মানে
[কর্] (বিশেষ্য) ট্যাক্স; খাজনা; রাজস্ব; শুল্ক। করগ্রাহী, করগ্রাহক (বিশেষ্য), (বিশেষণ) খাজনা আদায়কারী। করদাতা (-তৃ) (বিশেষ্য), (বিশেষণ ) খাজনা প্রদানকারী। করপীড়িত, করপ্রপীড়িত (বিশেষণ) করভারে জর্জর; রাজস্বের চাপে দুর্দশাগ্রস্ত। করমুক্ত (বিশেষণ) ১ রাজস্ব প্রদানে অব্যাহতি প্রাপ্ত। ২ নিষ্কর। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)};
কর ৪ মানে
[কর্] (ক্রিয়া) কর্মের অনুজ্ঞা। করই (ব্রজবুলি) (ক্রিয়া) করে। করল, করলুঁ (ব্রজবুলি) (ক্রিয়া) করলো; করলাম (তাকর জ্ঞানে করলু-(বিদ্যাপতি))। করহ (মধ্যযুগীয় বাংলা ) (ক্রিয়া) করো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ> (প্রাকৃত) (বাংলা) √কর্>};
কর ৫ মানে
[কর্] (বিশেষ্য) হিন্দুদের উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)};
কর ৬ মানে
[কর্] (বিশেষণ) উৎপাদক; সৃজন; জনক; প্রভৃতি অর্থ প্রকাশক প্রত্যয় বিশেষ (বিরক্তিকর, চিত্রকর)। করকরী (স্ত্রীলিঙ্গ )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)};
কর মানে
কর১ [ kara ] বিণ.;১. যে করে, কারক; ২. জনক, উত্পাদনকারী (সুখকর); ৩. নির্মাতা (চিত্রকর)।;[সং. √ কৃ + অ]।;-করী–বিণ. (স্ত্রী.) (অর্থকরী বিদ্যা)।;কর২ [ kara ] বি. কিরণ, রশ্মি (রবিকর, চন্দ্রকর)।;[সং. √ কৃ (=বিক্ষিপ্ত হওয়া) + অ]।;কর৩ [ kara ] বি. ১. হস্ত, হাত (করজোড়ে, করপুট); ২. হাতির শুঁড়; ৩. আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)।;[সং. √ কৃ + অ]।;কবলিত–বিণ. হস্তগত, অধিকৃত।;কমল–বি. ১. হস্তরূপ পদ্ম; ২. পদ্মের মতো হাত।;কমলেষু–বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়।;করকোষ্ঠী–বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী।;করগ্রহ, করগ্রহণ–বি. ১. হস্তধারণ, হাত ধরা; ২. বিবাহ।;করগ্রাহক, করগ্রাহী (-হিন্)–বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি।;করজোড়ে–ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে।;করতল–বি. হাতের তেলো, palm.;করতলগত–বিণ. হস্তগত, আয়ত্ত।;করতালি–বি. হাততালি।;করন্যাস–বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা।;করপদ্ম–বি করকমল এর অনুরূপ।;করপল্লব–বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত।;করপীড়ন–বি. বিবাহ।;করপুট–বি. জোড়হাত।;করভূষণ–বি. হাতের গয়না।;করমর্দন–বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake.;করমুক্ত–বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন।;কর৪ [ kara ] বি. রাজস্ব, খাজনা, শুল্ক, ট্যাক্স্ (রাজকর, পথকর, জলকর, আয়কর)।;[সং. √ কৃ +অ]।;করগ্রহ, করগ্রহণ–বি. খাজনা গ্রহণ, খাজনা আদায়।;করগ্রাহ, করগ্রাহক, করগ্রাহী (-হিন্)–বিণ. রাজস্ব আদায়কারী।;করদাতা (তৃ.)–বি. বিণ. রাজস্ব প্রদানকারী।;করমুক্ত–বিণ. নিষ্কর, কর বা খাজনা দিতে হয় না এমন।;কর৫ [ kara ] বি. বাঙালি হিন্দুর পদবি-বিশেষ।;