1 Answers

ব্যাঙ, বেঙ, ব্যাঙ্গ মানে

[ব্যাঙ্‌, বেঙ, ব্যাঙ্‌গো] (বিশেষ্য) ভেক; মণ্ডুক। ব্যাঙ তড়কা (বিশেষ্য) ব্যাঙের মতো লাফ। ব্যাঙাচি, বেঙাচি (বিশেষ্য) ব্যাঙের বাচ্চা। ব্যাঙের আধুল/সিকি (বিশেষ্য) (আলঙ্কারিক) গরিব লোকের অতি সামান্য অর্থ বা সঞ্চয়। ব্যাঙের ছাতা (বিশেষ্য) ছাতার মতো দেখতে ছোট আকারের অপুষ্পক উদ্ভিদবিশেষ; ছত্রাক। ব্যাঙের লাথি (বিশেষ্য) (আলঙ্কারিক) হীন বা নগণ্য লোক দ্বারা অপমান। ব্যাঙর ব্যাঙর করা (ক্রিয়া) (আলঙ্কারিক) অনেক্ষণ ধরে বিরক্তিকর কথা বলে চলা; অবিরত বাজে বকবক করা। ব্যাঙের সর্দি (আলঙ্কারিক) অসম্ভব ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) ব্যঙ্গ>};

8 views