1 Answers
বেঙ, ব্যাঙ, ব্যাঙ্গ মানে
[ব্যাঙ্, বেঙ, ব্যাঙ্গো] (বিশেষ্য) ভেক; মণ্ডূক। বেঙ তড়কা (বিশেষ্য) ব্যাঙের মতো লাফ। বেঙাচি, বেঙ্গাচি, বেঙাছি (বিশেষ্য) ব্যাঙের (লেজ যুক্ত) বাচ্চা। বেঙের/ব্যাঙের আধুলি/সিকি (বিশেষ্য) গরিব লোকের অতি সামান্য অর্থ বা সঞ্চয়। বেঙের ছাতা, ব্যাঙের ছাতা (বিশেষ্য) ছাতার আকারের ছোট উদ্ভিদবিশেষ; ছত্রাক। বেঙের/ব্যাঙের লাথি (বিশেষ্য) হীন বা নগণ্য লোক কর্তৃক অপমান। ব্যাঙর ব্যাঙর করা (ক্রিয়া) বহুক্ষণ ধরে বিরক্তিকর ভাষা ব্যবহার; অবিরত বাজে বকবক করা। ব্যাঙের সর্দি (আলঙ্কারিক) (বিশেষ্য) অসম্ভব ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঙ্গ>};
4 views
Answered