1 Answers

সর্ব মানে

সর্ব [ sarba ] বিণ. 1 সব, সকল; 2 সম্পূর্ণ।;☐ বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা (‘আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে’: রবীন্দ্র)।;[সং. √ সর্ব + অ]।;সর্বসহ বিণ. সব-কিছু সহ্য করে এমন।;সর্বংসহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)।;☐ বি. পৃথিবী।;সর্বকনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো।;সর্বকর্ম বি. সমস্ত কাজ।;সর্বকালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)।;সর্বগ, সর্বগামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী।;স্ত্রী. সর্বগা, সর্বগামিনী।;সর্বগত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্হিত।;সর্বগুণনিধি, সর্বগুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী।;সর্বগ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস।;সর্বগ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)।;স্ত্রী. সর্বগ্রাসিনী।;সর্বজন বি. সমস্ত নরনারী (‘সর্বজনে নারি তুষিবারে’)।;সর্বজনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)।;বি. সর্বজনীনতা।;সর্বজয়া বি. 1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ; 2 পুষ্পবৃক্ষবিশেষ; 3 (বাং.) দুর্গা।;সর্বজ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা।;সর্বত অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে।;সর্বতোভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ।;সর্বতোভাবে ক্রি-বিণ. সকল প্রকারে।;সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী।;☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ।;স্ত্রী. সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)।;সর্বত্যাগী বিণ. 1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন; 2 সর্ববিষয়ে বিরাগী।;সর্বত্র ক্রি বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে।;সর্বথা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে।;সর্বথা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে।;সর্বদর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন।;☐ বি. ঈশ্বর।সর্বদা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে।;সর্বদেশীয় বিণ. 1 সমস্ত দেশ সম্বন্ধীয়; 2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য।;সর্বধর্ম বি. সমস্ত রকমের ধর্ম; সকল পালনীয় আচার-আচরণ ও করণীয় কাজকর্ম।;সর্বনাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে ‘নাম’ বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য।;সর্বনাশ বি. 1 সমূহ বিনাশ; 2 ঘোর অনিষ্ট; 3 ভীষণ বিপদ।;সর্বনাশা, সর্বনেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)।;স্ত্রী. (বাং.) সর্বনাশী।;সর্বনাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী।;স্ত্রী. সর্বনাশিনী।;সর্বনিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর।;স্ত্রী. সর্বনিয়ন্ত্রী।;সর্বপ্রকার বিণ. সমস্তরকম।;সর্বপ্রকারে ক্রি-বিণ. 1 সমস্তরকমে; 2 সর্বভাবে; 3 সমস্ত উপায়ে; 4 সব দিক দিয়ে।;সর্বপ্রথম বিণ. প্রথম; সর্বাগ্রবর্তী।;সর্বপ্রথমে ক্রি-বিণ. সবার আগে; প্রথমে।;সর্বপ্রধান বিণ. সকলের মধ্যে শীর্ষস্হানীয়।;সর্বপ্রযত্ন বি. সমস্তরকম চেষ্টা।;সর্বপ্রিয় বিণ. সকলের প্রিয়।;সর্ববাদিসম্মত বিণ. সমস্তপ্রকার মতাবলম্বীরা যাতে সম্মতি দিয়েছে এমন; সমস্ত লোক কর্তৃক স্বীকৃত।;সর্বব্যাপী (-পিন্) বিণ. সর্বত্র ব্যাপ্ত বা বিদ্যমান।;স্ত্রী. সর্বব্যাপিনী।;সর্বভক্ষ, সর্বভক্ষ্য, সর্বভুক (-ভুজ্) বিণ. সমস্ত কিছুই খায় এমন।;সর্বভূত বি. সমস্ত প্রাণী (সর্বভূতে দয়া)।;সর্বমঙ্গলা বি. (সকলের মঙ্গ লকারিণী) দুর্গাদেবী।;সর্বমঙ্গল্য বিণ. সর্বশুভকর।;স্ত্রী. সর্বমঙ্গল্যা।;সর্বময় বিণ. সর্বাত্মক, সর্বব্যাপী; একমাত্র (সর্বময় কর্তা); সর্বেসর্বা।;☐ বি. ঈশ্বর।;স্ত্রী. সর্বময়ী।;সর্বলোক বি. 1 সমগ্র সৃষ্টি বা ব্রহ্মাণ্ড; 2 সকল ব্যক্তি, সর্বজন।;সর্বশ (-শস্), (বর্জি.)সর্বশঃ অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে।;সর্বশক্তিমান (-মত্) বিণ. সকল প্রকার শক্তির অধিকারী।;☐ বি. ঈশ্বর।;সর্বশুদ্ধ ক্রি-বিণ. সবসমেত; মোট।;সর্বশ্রেষ্ঠ বিণ. সকলের চেয়ে উত্কৃষ্ট, সর্বোত্তম; সর্বপ্রধান।;স্ত্রী. সর্বশ্রেষ্ঠা।;সর্বসমক্ষে ক্রি-বিণ. সব লোকের সামনে।;সর্বসম্মত বিণ. সকলের অনুমোদিত।;সর্বসম্মতি বি. সকলের অনুমোদন।;সর্বসম্মতিক্রমে ক্রি-বিণ. সকলের মতানুসারে বা অনুমোদনে।;সর্বসাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নর নারী, সমস্ত লোক।;সর্বসিদ্ধি বি. সকল প্রকার সাফল্য বা অভীষ্টপূরণ।;সর্বস্ব বি. সমস্ত সম্পদ বা সম্বল।;সর্বস্বান্ত বিণ. সমস্ত সম্পদ হারিয়েছে এমন, সর্বনাশগ্রস্ত (সর্বস্বান্ত হওয়া)।;সর্বাঙ্গ বি. সমস্ত শরীর।;সর্বাঙ্গ সুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন।;সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)।;সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাত্ শিবের স্ত্রী, দুর্গাদেবী।;সর্বাতিরিক্ত বিণ. সবচেয়ে বেশি।;সর্বাত্মক বিণ. 1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট); 2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত।;সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর।;সর্বাধিকারী (-রিন্) বিণ. 1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন; 2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন; 3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ।;সর্বাধ্যক্ষ বি. সকলের ও সবকিছুর কর্তা।;সর্বানুভূত বিণ. সকলে উপলব্ধি করেছে এমন।;সর্বানুভূতি বি. সকল বিষয়ের উপলব্ধি।;সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্হান করেন এবং মনের কথা জানেন।;সর্বাবস্হায় ক্রি-বিণ. সকল অবস্হায়।;সর্বার্থ বি. সকল অভীষ্ট বা প্রয়োজন।;সর্বার্থসাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন।;বিণ. স্ত্রী. সর্বার্থসাধিকা।;সর্বার্থসিদ্ধি বি. সমস্ত রকমের অভীষ্টলাভ।;সর্বালংকারভূষিতা বিণ. সমস্ত রকম গহনাদি-পরা।;সর্বাশী (-র্শিন্) সর্বভুক।;সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব।;সর্বেসর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান।;সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)।;সর্বোত্তম বিণ. সর্বাপেক্ষা উত্কৃষ্ট।;সর্বোত্তর বিণ. 1 সকলের অপেক্ষা অধিক; 2 সর্বপ্রধান।;☐ (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্হান।;সর্বোপরি অব্য. সকলের উপর।;সর্বোপায়ে ক্রি-বিণ. সমস্ত উপায়ে।;সর্বৌষধি বি. সমস্ত ওষধি।;[শর্‌বো] (বিশেষণ) সমগ্র; সকল; সমুদয়। □ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব; বিষ্ণু। ২ সাইপ্রাস গাছ (উঠিয়াছে সর্বতরু নির্ঝরের কাছে-রসে)। সর্বংসহ (বিশেষণ) সমস্ত সহ্য করে এমন। সর্বংসহা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সমস্ত সহ্যকারিণী। □ (বিশেষ্য) পৃথিবী। (সর্বনাম) কনিষ্ঠ (বিশেষণ) বয়সে সবচেয়ে ছোট। সর্বকাল (বিশেষ্য) চিরকাল; সকল সময়। সর্বগ, সর্বগামী (-মিন্‌) (বিশেষণ) সব স্থানে গমনকারী। সর্বগা, সর্বগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বগত (বিশেষণ) সমস্ত স্থানে স্থিত; সর্বব্যাপী। সর্বগুণনিধি, সর্বগুণাধার (বিশেষণ) সর্বগুণে গুণান্বিত; সর্বপ্রকার গুণের অধিকারী। সর্বগ্রাসী (বিশেষণ) সবকিছু গ্রাস করে বা খেয়ে ফেলে এমন। সর্বগ্রাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বঘ (বিশেষণ) সমস্ত ধ্বংসকারী; সর্বনাশা। (সর্বঘ্ন তিমির তলে অলজ্জ বদ্বীপ-বুদ্ধদেব বসু)। সর্বজন (বিশেষ্য) সকল লোক বা নরনারী। সর্বজন মনোহরী (বিশেষণ) সকলকে সন্তুষ্টকারী (এক অনির্বচনীয় সর্বজন মনোহরী রূপ পরিগ্রহ করে-মোতাহের হোসেন চৌধুরী)। সর্বজনীন (বিশেষণ) ১ সকলের মঙ্গলজনক বা কল্যাণকর। ২ সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত; বারোয়ারি। সর্বজ্ঞ (বিশেষণ) সর্ববিষয়ে জ্ঞাত; সবজান্তা। সর্বত, সর্বতঃ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সকল রকমে; সবদিকে; সমস্ত বিষয়ে; সম্পূর্ণরূপে (সর্বতঃশীতল সুগন্ধ গন্ধবহের মন্দ মন্দ সঞ্চার হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সর্বতন্ত্র পক্ষীয় (বিশেষ্য) ১ সাধারণতন্ত্র সমর্থক (গ্রোশ্যস অম্মিমিয় সাম্প্রদায়িক ও সর্বতন্ত্র পক্ষীয় ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ স্বতঃসিদ্ধ। সর্বতোভদ্র (বিশেষ্য) সর্বসুখকর; কল্যাণকর। □ (বিশেষণ) ১ একপ্রকার চিত্রকাব্য। ২ চারিদিকে দ্বারবিশিষ্ট গৃহ। ৩ (জ্যোশা) একপ্রকার মণ্ডল। সর্বতোভাবে (ক্রিয়াবিশেষণ) সর্বপ্রকারে। সর্বতোমুখ (বিশেষণ) সর্বদিকে মুখ আছে এমন। □ (বিশেষ্য) ১ শিব; ব্রহ্মা। ২ আকাশ। ৩ জল। ৪ আত্মা। সর্বতোমুখা, সর্বতোমুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বত্যাগী (বিশেষণ) সন্ন্যাসী; সমস্ত ত্যাগ করেছে এমন (তোমার মতো সর্বত্যাগীর সংসার-মায়া কি)। সর্বত্র (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সমস্ত স্থানে; সব দিকে; সকল বিষয়ে। সর্বথা (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সর্বপ্রকারে; সব রকমে। সর্বদর্শী(-শিন্‌) (বিশেষণ) সব কিছু দেখেন এমন। সর্বদা (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সব সময়ে। সর্বদেশীয় (বিশেষণ) ১ সকল দেশ সংক্রান্ত। ২ সকল দেশের প্রতি প্রযোজ্য। সর্বনাম (বিশেষ্য) (ব্যাকরণ) নামের অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে সংজ্ঞা ব্যবহৃত হয় (সে, তার, তাদের ইত্যাদি সর্বনাম)। সর্বনাশ (বিশেষ্য) ১ সম্পূর্ণ ধ্বংস; সমস্ত বিনাশ। ২ ভীষন অনিষ্ট বা ক্ষতি। ৩ মহাবিপদ। সর্বনাশা, সর্বনেশে (বিশেষণ) সর্বনাশ করে এমন (স্বভাব সর্বনেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বনাশিয়া (বিশেষণ) সমূহ ধ্বংসাত্মক; সর্বনাশকারী (দেখি সে মূরতি সর্বনাশিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বনাশিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বনাশী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সর্বনাশ বা সমূহ ক্ষতি করে এমন। সর্বনিয়ন্তা (বিশেষ্য) (সর্বনাম) বিষয় নিয়ন্ত্রণকারী আল্লাহ; জগদীশ্বর (মানুষের ভাগ্য সেই সর্বনিয়ন্তার হাতে)। সর্বনিয়ন্ত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বপ্রকার (বিশেষণ) সব রকম বা ধরন। সর্বপ্রকারে ক্রিবিন সকল রকমে বা উপায়ে। সর্বপ্রধান (বিশেষণ) শ্রেষ্ঠ; সর্বোচ্চ স্থানীয়। সর্বপ্রিয় (বিশেষণ) সকলের প্রিয়। সর্ববাদিসম্মত (বিশেষণ) ১ সকল প্রকার মতাবলম্বী সম্মতি দিয়েছে এমন। ২ সকল লোক কর্তৃক স্বীকৃত। সর্ববাদিসম্মতিক্রমে (ক্রিয়াবিশেষণ) সকলের সমর্থন অনুসারে; সর্বদলীয় ব্যক্তিগণের অনুমতিক্রমে। সর্ববাদী (বিশেষণ) সকল প্রকার মতাবলম্বী। সর্ববাদিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সর্বমতবাদিনী সর্বব্যাপী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সর্বত্র প্রসারিত; ব্যাপ্ত। সর্বব্যাপিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বভক্ষ, সর্বভক্ষ্য (বিশেষণ) অগ্নি। ২ সমস্ত কিছু ভক্ষণকারী (সর্বভক্ষ আগুনের শিখার মতো হঠাৎ নির্গত হয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সর্বভুক (বিশেষণ) ১ কিছুমাত্র অবশিষ্ট না রেখে খায় এমন (অনেক পুরোহিত সর্বভুক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সর্বগ্রাসী; সব কিছু খায় এমন (সব তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বভূত (বিশেষ্য) সকল প্রাণী; সব কিছু (সর্বভূতের মঙ্গলার্থ)। সর্বমঙ্গলা (বিশেষণ) সকলের মঙ্গলকারিণী। □ (বিশেষ্য) দেবী দুর্গা যিনি (সর্বনাম) শুভকারিনী। সর্বমঙ্গল্য (বিশেষণ) সকলের জন্য মঙ্গলকর। সর্বমঙ্গলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বময় (বিশেষণ) ১ বিশ্বব্যাপ্ত; সর্বব্যাপী। ২ সর্বাত্মক। □ (বিশেষ্য) ১ সর্বেসর্বা। ২ খোদা; জগদীশ্বর। সর্বময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বরিক্ত (বিশেষণ) সম্পূর্ণভাবে রিক্ত; অভাবগ্রস্ত (দরিদ্র সর্বরিক্ত হতভাগ্য মেয়েরা-মনোজ বসু)। সর্বলোক (বিশেষ্য) ১ সারা জাহান; সমস্ত সৃষ্টি। ২ সকল মানুষ। সর্বশ, সর্বশঃ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সর্বপ্রকারে; সর্বপ্রকারে; সর্বরকমে; সবদিক দিয়ে। সর্বশক্তিমান (বিশেষণ) সকল শক্তির অধিকারী। □ (বিশেষ্য) আল্লাহ; জগদীশ্বর; Omnipotent। সর্বশী (বিশেষ্য) সর্বভুক; ছাগী (তবু স্মৃতি নৃত্য করে চিত্ত পরে সুমাংসী সর্বশী-সত্যেন্দ্রনাথ দত্ত)। সর্বশুচি (বিশেষণ) (বিশেষণ) সুপবিত্র; সর্বদা পবিত্র; অগ্নি (সর্বশুচি বরে সর্বজয়ী বীরবর-মাইকেল মধুসূদন দত্ত)। সর্বশ্রেষ্ঠ (বিশেষণ) ১ সকলের প্রধান। ২ উৎকৃষ্ট। ৩ সর্বোত্তম। সর্বশ্রেষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বসমক্ষে (বিশেষণ) সকল লোকের সম্মুখে। সর্বসম্মত (বিশেষণ) সকলের অনুমোদিত। সর্বসম্মতিক্রমে (ক্রিয়াবিশেষণ) সকলের অনুমোদন লাভের ফলে; ঐকমত্যে। সর্বসহ, সর্বংসহ (বিশেষ্য) সর্বশুদ্ধ; একত্রে; মোট। □ (বিশেষণ) সব কিছু সহ্য করে এমন। সর্বসহা, সর্বংসহা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। যে নারী সবকিছু সহ্য বা বরাদাস্ত করে (হে শ্যামলা সর্বসহ্য জননী মৃন্ময়ী-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বসাধারণ (বিশেষ্য) জনসাধারণ; সর্বলোক। সর্বসিদ্ধি (বিশেষণ) সমস্ত প্রকার সফলতা লাভ; সকল প্রকার অভীষ্ট পূরণ। সর্বস্ব (বিশেষ্য) সকল সম্বল; সকল ঐশ্বর্য; যা কিছু আছে সমস্তই। সর্বস্বান্ত বিন সর্বনাশ হয়েছে এমন; সর্বহারা (খরচপত্র করিয়া সর্বস্বান্ত হইয়া ফিরিতেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। সর্বাঙ্গ (বিশেষণ) সমস্ত অঙ্গ; দেহের সমস্ত অংশ (সর্বাঙ্গ কাঁপে মোর রহিয়া রহিয়া-গান)। সর্বাঙ্গসুন্দর (বিশেষণ) ১ দেহের সমস্ত অংশই যার নিখুঁত। ২ ত্রুটিশূন্য। সর্বাঙ্গীণ (বিশেষণ) ১ দেহের সর্বাংশব্যাপী; সর্বদেহ। ২ সমগ্র; সম্পূর্ণ। সর্বাত্মক (বিশেষণ) ১ সর্বত্র পরিব্যাপ্ত; সব কিছুতে পরিব্যাপ্ত এমন। ২ নির্বাধ; বাধাশূন্য; অবাধ। সর্বাদৃত (বিশেষণ) সর্বত্র সমাদরপ্রাপ্ত; সকলের নিকট আদর পায় এমন; সর্বপ্রিয়। সর্বাধার (বিশেষ্য) সকলের আশ্রয়; জগদীশ্বর; আল্লাহ। সর্বাধিকারী(-রিন্‌) (বিশেষণ) ১ সকল বিষয়ে যার অধিকার; সবকিছুর মালিক; সর্বপ্রকার কর্তৃত্ব সম্পন্ন (পিতার সর্বাধিকারী পুত্র আমার সমভি-ব্যাহারে আসিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সর্বানুভূ (বিশেষ্য) সর্বান্তর্যামী; ‍যিনি সকলের মধ্যে বিরাজিত (যে পরিমাণে সকলের মধ্যে আমরা সেই পরিমাণে সর্বানুভুকে উপলব্ধি করি-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বানুভূত (বিশেষণ) সকলের উপলব্ধিকৃত; সকলে উপলব্ধি করেছে এমন। সর্বানুভূতি (বিশেষ্য) সকল বিষয়ের বোধ বা উপলব্ধি। সর্বান্তর্যামী(-মিন্‌) (বিশেষ্য) জগদীশ্বর; আল্লাহ্‌তালা। □ (বিশেষণ) সকলের অন্তর জ্ঞাত এমন; সকলের হৃদয়ের কথা জানেন এমন। সর্বাভরণ (বিশেষ্য) সমস্ত প্রকার অলঙ্কার; শরীরের সকল অঙ্গের গহনা। সর্বার্থ (বিশেষ্য) সমস্ত আকাঙ্ক্ষা; শরীরের সকল অঙ্গের গহনা। সর্বার্থ (বিশেষ্য) সমস্ত আকাঙ্ক্ষা বা অভীষ্ট; সমস্ত প্রয়োজন। সর্বার্থসাধক (বিশেষণ) সমস্ত প্রকার অভীষ্ট পূরণ করে এমন। সর্বার্থসিদ্ধি (বিশেষ্য) সমস্ত প্রকার অভীষ্ট বা প্রয়োজন লাভে সফলতা। সর্বাশী(-শিন্‌) (বিশেষণ) সর্বভুক; সর্বগ্রাসী। সর্বিস (বিশেষণ) কুগ্রহ; অলক্ষুণে (কোথাকার সর্বনেশে সর্বিসের ফেরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বে (সর্বনাম) সকলে; সকল লোক। সর্বেশ্বর (বিশেষ্য) হিন্দুদেবতা শিব। □ (বিশেষণ) ১ সকলের প্রভু; স্রষ্টা। ২ সার্বভৌম। সর্বেসর্বা (বিশেষণ) ১ সর্বোপরি কর্তা; সর্বপ্রধান। ২ সর্বক্ষমতাসম্পন্ন কর্তা। সর্বোত্তম (বিশেষ্য) সকলের চেয়ে উৎকৃষ্ট (ঝেড়ে ডিগ্রির সবর্বোত্তম শিখরে পৌঁছবে-রাজিয়া মাহবুব)। সর্বোত্তর (বিশেষ্য) ১ সবচেয়ে উত্তরে অবস্থিত (সর্বোত্তর বাড়িখানা)। ২ সকলের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান। সর্বোপরি (অব্যয়) সকলের উপরে; অধিকন্তু। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ব(বন্‌)};

6 views