1 Answers
তীর্থ মানে
তীর্থ [ tīrṇa ] বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)।;[সং. √ তৃ + থ]।;তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা।;তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি।;তীর্থযাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া।;তীর্থযাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী।;তীর্থসলিল বি. তীর্থস্হানের পবিত্র জল।;তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল।;[তীর্থো] (বিশেষ্য) ১ পবিত্র স্থান; বিশেষ পুণ্যস্থান হিসেবে প্রসিদ্ধ; হিন্দু দেবতা বা মহাপুরুষদের অধিষ্ঠানভূমি; পুণ্যস্থান। ২ পাপমোচন (মক্কা তীর্থ)। ৩ ঋষি সেবিত পবিত্র জল (পঞ্চতীর্থ)। ৪ নদী সরোবর ইত্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট। ৫ গুরু; শিক্ষক। ৬ সংস্কৃত কাব্যাদিতে পাণ্ডিত্যের জন্য প্রদত্ত উপাধি (কাব্যতীর্থ)। তীর্থ করা (ক্রিয়া) তীর্থে গমন ও তীর্থকার্য সম্পাদন করা। তীর্থবাস (বিশেষ্য) তীর্থস্থানে স্থায়ীভাবে থাকা। তীর্থবাসী (-সিন্) (বিশেষ্য) (বিশেষণ) তীর্থস্থানে বসবাসকারী। তীর্থযাত্রা (বিশেষ্য) পাপ ক্ষালনার্থ তীর্থস্থানে গমন। তীর্থযাত্রী (-ত্রিন্) (বিশেষ্য) তীর্থে গমনকারী। তীর্থের কাক, তীর্থকাক, তীর্থবায়স (বিশেষ্য) ১ তীর্থযাত্রীরা কখন নৈবেদ্যাদি উৎসর্গ করবে এই আশায় কাক যেমন তীর্থক্ষেত্রে অপেক্ষা করে থাকে তেমনি পরানুগ্রহ প্রত্যাশী ব্যক্তি। ২ লোভী বা লোলুপ ব্যক্তি। □ (বিশেষণ) সাগ্রহ প্রতীক্ষাকারী। তীর্থের পাণ্ডা (বিশেষ্য) তীর্থস্থানের পূজারি। ২ তীর্থক্ষেত্রে তীর্থযাত্রীদের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় নিযুক্ত ব্যক্তি। তীর্থোদক (বিশেষ্য) তীর্থবারি; তীর্থের পুণ্য সলিল। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+থ(থন্)};