আকর্ষণ গুণে প্রেম এক করে তোলে শক্তি শুধু বেঁচে রাখে শিকলে শিকলে : ভাবসম্প্রসারণ?
1 Answers
আকর্ষণ গুণে প্রেম এক করে তোলে
শক্তি শুধু বেঁচে রাখে শিকলে শিকলে।
মূলভাব : ভালোবাসা একটা বিমূর্ত প্রতীক, বিনা সুতোর বন্ধন যা কেবল ভালোবাসা দ্বারাই জয় করা যায়। শক্তি দিয়ে অর্জন করতে গেলে তা হারিয়ে যায়।
সম্প্রসারিত-ভাব : প্রত্যেক জিনিসের এক একটা রূপ বা বৈশিষ্ট্য আছে, যা সে পরিবেশে টিকে থাকে। রূপ, রস, গন্ধ নিয়ে টিকে থাকে। ভালোবাসা একটা বিমূর্ত জিনিস যার জন্য প্রয়োজনপ্রীতি, প্রেম, ভালোবাসা ও আকর্ষণ। শক্তি দিয়ে তা ধরাছোঁয়া যায় না। ভালোবাসা পেতে হলে অবশ্যই অন্যদেরকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার পাশাপাশি যে বেদনা, লাঞ্ছনা আছে তা গ্রহণের মনমানসিকতা থাকতে হবে। কাটা বাদ দিয়ে যেমন ফুল নেওয়া যায় না, অন্ধকার ছাড়া যেমন আলো দেখা যায় না তেমনি দুঃখ, লাঞ্ছনা, বেদনাকে পরিহার করে শুধু ভালোবাসা পেতে চাইলে, জোর আদায় করতে চাইলে তা বরং চরম নিবুর্দ্ধিতা ছাড়া আর কিছুই নয়। সাথে সাথে ভালোবাসাকে হারাতে হয়। যে মাটিতে রস আছে, উর্বরতা আছে সেখানে ফুল গাছ গজায়, অথচ মরুভূমি বা পাথরে জীবন্ত ফুলগাছ রোপণ করলেও তা বাঁচে না। আবার মৃদ্যুমন্দ বাতাস যেমন ফুলকে দোলা দেয়, তেমনি ফুল থেকে সুরভি নেয়। পক্ষান্তরে, ঝড়ো বাতাস পারে না ফুলের সুবাস নিতে, বাতাসের শক্তিতে ফুলটাকে পারে শুধু ধ্বংস করে দিতে তবুও হার মানে না শক্তির কাছে। তেমনি দেখা যায়, ভালোবাসা দিয়ে উড়ন্ত কবুতরকে হাতের কাছে পাওয়া যায় অথচ টিয়া পাখিকে সোনার খাঁচায় বন্দি রেখে সুখাদ্য পরিবেশন, করলেও সময় বা সুযোগ পেলেই এটি উড়ে যায়। তাই তো ইতিহাসের পাতায় দেখা যায় ভালোবাসা দিয়েই কালে কালে জয় করেছে রাখাল ছেলে রাজকন্যার হৃদয়, হযরত মোহাম্মদ (স) সমগ্র আরববাসীদের। পক্ষান্তরে, যখনই ভালোবাসার পরিবর্তে শক্তি দিয়ে কাউকে বাধতে চেয়েছে সে আপন থাকলেও ঘোর শত্রুতে পরিণত হয়েছে। তাই হয়ত মনীষী আপেক্ষ করে বলেছেন, ‘বন্ধুকের নল দিয়ে সমস্ত বিশ্বকে শাসন করা যায়, কিন্তু একটি মানুষেরও মন জয় করা যায় না।’
তাই আমাদের উচিত যার যেমন অবস্থা তাকে তেমনভাবেই গ্রহণ করা। অন্যথায় প্রাপ্য জিনিসও হারাতে হয়। জোর ধরে রাখা ঠিক নয়, অর্থ্যৎ, জোর করে অধিকার আদায় করা যায় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy