1 Answers
বুঝ মানে
বুঝ [ bujha ] বি. 1 প্রবোধ (মন বুঝ মানে না); 2 বোধ, জ্ঞান (বুঝসুঝ নেই); 3 ব্যাখ্যা, কৈফিয়ত (হিসাবের বুঝ দেওয়া); 4 যথাযথ হিসাব (টাকার বুঝ); 5 বিচার।;[বুঝা দ্র]।;বুঝদার বিণ. বোঝে এমন; সহানুভূতিশীল (বুঝদার লোক)।;বুঝসুজ, বুঝসুঝ বি. 1 বিচার বিবেচনা; 2 বোধ, কাণ্ডজ্ঞান; 3 জ্ঞান।;[বুঝ্] (বিশেষ্য) ১ বোধ; বিচার; জ্ঞান (বুঝ সুঝ আছে বলতে হবে)। ২ প্রবোধ; সান্ত্বনা (বুঝ মানা)। ৩ বোধ; জ্ঞান (অবুঝে বুঝাবো কত বুঝ নাহি মানে-প্রবাদ)। বুঝ-সমঝ (বিশেষ্য) বিচার-বিবেচনা (রীতিমতো বুঝ সমঝ থাকা দরকার-মনোজ বসু)। বুঝই (ব্রজবুলি) অসমাপিকা ক্রিয়া বুঝতে (বুঝে ন বুঝ ইহ রস বোল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্>};
11 views
Answered