3 Answers
জাল ১ মানে
[জাল্] (বিশেষ্য) ফাঁক ফাঁক করে বোনা সুতা দড়ি বা তারের ফাঁদবিশেষ (জাল ফেলে জেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফাঁদ (জার বিস্তার)। ৩ ফ্যাসাদ; হাঙ্গামা; ঝঞ্ঝাট; ঝামেলা (জালে জড়ানো)। ৪ সূক্ষ্ম আবরণ (জাল-গেরা জানালা)। ৫ সমূহ; রাশি (চিকুরজাল)। ৬ মন্দশক্তি বা কুপ্রভাব (কুহকজাল)। ৭ বন্ধন; পাশ (মায়াজাল)। ৮ চুল বাঁধবার উপকরণবিশেষ (খোঁপার জাল)। জালকাঠি, জালগাঁঠি (বিশেষ্য) জারকে ভারী করার জন্য প্রান্তভাগে যে লোহার বা সিসার সচ্ছিদ্র কাঠি ঝুলানো হয়। জালগুটানো (ক্রিয়া) ১ কাজ শেষ করে কর্মক্ষেত্র ত্যাগ করা। ২ জালে যা ধরা পড়েছে সুতা টেনে তা গুটানো। জালজীবী (বিশেষ্য) জেলে; ধীবর। জালছেড়া, জালছেড়াঁ (ক্রিয়াবিশেষণ) বিপদ থেকে উদ্ধার পাওয়া। জালপাদ (বিশেষণ) লিপ্তপাদ; web-footed। ২ হাঁস জাতীয় পাখি অথবা পশু যাদের পায়ের আঙ্গুল পাতলা চামড়া দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত। জালবন্ধ (বিশেষণ) জাল দ্বারা বন্ধ; জালের ন্যায় পাতলা বুনটবিশিষ্ট কাপড় দ্বারা আবৃত (সর্দারজীদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √জল্+অ(অচ্)};
জাল ২ মানে
[জাল্] বিন ১ কৃত্রিম; মেকি; মিথ্যা (জালটাকা!)। ২ ছদ্মবেশী; কপট; নকল (জাল দরবেশ)। □ (বিশেষ্য) ঠকাবার জন্য অনুকরণ। জালকরা (ক্রিয়া) ১ প্রতারণার জন্য নকল করা (দলিল জাল করা)। ২ কৃত্রিম জিনিস তৈরি করা। জালবাজ (বিশেষণ) কপটতায় পটু বা ছলময়; জালিয়াত; জুয়াচোর (সকলেই মিথ্যাবাদী ও জালবাজ-কালীপ্রসন্ন সিংহ)। জালসাজ, জালসাজা (বিশেষ্য), (বিশেষণ) জালিয়াত; জালকারক; forger (আপনি আমাদের চোর বলেছেন, জালসাজা বলেছেন-দীনবন্ধু মিত্র)। জালসাজি, জালসাজী (বিশেষ্য) জালিয়াতি, প্রবঞ্চনা; forgery (খুড়ুর জালসাজী ধরিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(আরবি) জাল};