মুত্রত্যাগের সময় যৌনাঙ্গে অনেক যন্ত্রণা হয় কি করব?
প্রতিবার মুত্রত্যাগের সময় আমার সঙ্গীর যৌনাঙ্গে অনেক যন্ত্রণা হয়। এ সমস্যায় দীর্ঘকাল ধরে চলছে, তবে সম্প্রতি এটি খারাপ অবস্থা ধারণ করেছে। দই গ্রহণের মাধ্যমে এ ধরণের সমস্যা দূর হয় বলে আমি শুনেছিলাম। সে আজ সকালে প্রচুর পরিমাণে দই খেয়েছে, কিন্তু সমস্যা এখনো কমেনি।
3 Answers
আপনার সঙ্গীর পুরুষাঙ্গের অগ্রভাগে কি র্যাশ (ফুসকুড়ি) দেখা যাচ্ছে? অথবা মুত্রত্যাগের সময় তিনি কি ব্যথা বা যন্ত্রণাবোধ করছেন? যদি র্যাশ হয়, তাহলে তিনি পুরুষাঙ্গের ক্ষত বা ঘায়ের সমস্যায় ভুগছেন। এটি একটি সাধারন সংক্রমণ যা ফাংগাস যা ছত্রাক সৃষ্ট এবং এটি যৌনবাহিত নয়। ফার্মেসিতে প্রাপ্ত ক্লোট্রিমাজল ক্রীম এ সমস্যা দূর করতে পারে। যদি এতে কাজ না হয়, তাহলে চেকআপ বা পরীক্ষা করান।
মূত্রত্যাগের সময় তিনি যদি ব্যথা অনুভব করেন, তাহলে পুরুষাঙ্গের নালী যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হতে পারে। ডাক্তারের পরামর্শ নিন অথবা চেকআপ বা পরীক্ষা করান এবং এর চিকিৎসা গ্রহণ করুন। যদি আপনার সঙ্গীর পুরুষাঙ্গে ক্ষত থাকে, তাহলে আপনাকেও চিকিৎসা গ্রহণ করতে হবে।
দই গ্রহণের মাধ্যমে সংক্রমণ নিরাময় হয় এমন কোনো প্রমাণ নেই। ক্ষত বা ঘা এর উপসর্গে দই গ্রহণে উপকার পাওয়া যায় বলে কিছু সংখ্যক মহিলা মনে করেন, তবে সেক্ষেত্রে দই না খেয়ে বরং আক্রান্ত স্থানে লাগাতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy