3 Answers

পাট ১ মানে

[পাট্‌] (বিশেষ্য) ১ বাংলাদেশের ‘সোনালি আঁশ’ নামে খ্যাত এক রকম তন্তু যা থেকে চট, বস্তা, কার্পেট, সুতা ইত্যাদি তৈরি হয়; কোষ্টা গাছ; উক্ত গাছের আঁশ; jute। ২ রেশম। ৩ রেশমি কাপড় (পরিধান পাট-বড়ু চণ্ডীদাস)। ৪ পাটের মোটা সুতায় তৈরি থলে বা বস্তা (পাটে ভরি নিল খই-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৫ স্তর; ভাঁজ; থাক (এক পাট সাদা খদ্দরে, এক পাট সাদা সিল্কে সমান হল না লাবণ্যে ও স্পর্শে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ কাষ্ঠাসন; পিঁড়ি (পাট চড়ি রূপবতী প্রদক্ষিণ করে পতি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৭ সিংহাসন; রাজতন্ত্র (কীর্তি শুনি নৃপগণে তেজিবেক পাট-সৈয়দ আলাওল)। ৮ পীঠস্থান; তীর্থস্থান (দশাশ্বমেধের ঘাট চৌষট্টি যোগিনী পাট নানা স্থানে নানা মহাস্থান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৯ অস্তাচল (সূর্য পাটে যাব নেমে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১০ চ্যাপটা বস্তুর এক জোড়ার একটি (একপাট চটি বিছানায়-দ্বিজেন্দ্রলাল রায়)। ১১ চওড়া তক্তা; পাটা; ফলক (ধোপার পাটেও তাহাকে নিয়া ধইল-শেখ ফয়জুল্লাহ)। □ (বিশেষণ) ১ রাজকীয়; রাজার ব্যবহারের (বন-জঙ্গল ভাঙ্গিয়া পাটহাতী শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেলে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ প্রধানা (পাটরানী)। {(তৎসম বা সংস্কৃত) পট্ট>};

8 views

পাট ২ মানে

[পাট্‌] (বিশেষ্য) পারিপাট্য সাধন (মুগ, মুসুরী, ছোলা কলা ধান কফলানো হচ্ছে মাঠের পাট করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিত্যনৈমিত্তিক গৃহকর্ম (লাজ পেয়ে যত ধেয়ে করে পাট-ঘনরাম চক্রবর্তী)। ৩ চাকরানিগিরি; দাসীবৃত্তি; কাজকর্ম (পাট করি পরের পালিব পরিবার-ঘনরাম চক্রবর্তী)। ৪ নিত্যদিনের কর্মের রীতি বা ধরা (পাট তোলা)। {(তৎসম বা সংস্কৃত) পাট্টি>};

8 views

পাট ৩ মানে

[পাট্‌] (বিশেষ্য) পাতকুয়ায় ব্যবহৃত পোড়া মাটির বেষ্টনী; চাক। {(তৎসম বা সংস্কৃত) পাটকা>};

8 views